মুস্তাফিজের বদলে নেমে সুবিধা করতে পারলেন না বোল্ট

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৬, ২২:২৩আপডেট : ২৭ মে ২০১৬, ২২:২৮

মুস্তাফিজের বদলে নেমে সুবিধা করতে পারলেন না বোল্ট আইপিএল-এর ফাইনালে ওঠার লড়াইয়ে গুজরাটের বিপক্ষে মাঠেই নামতে পারলেন না মুস্তাফিজুর রহমান। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মুস্তাফিজকে একাদশের বাইরে রাখা হয়েছে। এদিন তার বদলি হিসেবে নামেন ট্রেন্ট বোল্ট।
তবে প্রথমবারের মতো সুযোগ পেয়ে তেমন একটা সুবিধা করতে পারেননি বোল্ট। সানরাইজার্সের বোলারদের মধ্যে এদিন সবচেয়ে বাজে ইকোনোমি রেট তার। ওভার প্রতি দিয়েছেন ৯.৭৫ রান। উইকেট নিয়েছেন একটি।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্সকে ১৬৩ রানের টার্গেট দিয়েছে গুজরাট লায়ন্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে গুজরাট। সর্বোচ্চ ৫০ রান করেন অ্যারন ফিঞ্চ। ৩২ রান করেন ব্র্যান্ডন ম্যাককালাম। ২৬ রান করেন দিনেশ কার্তিক। এছাড়া ব্রাভো করেন ১০ বলে ২০ রান।

সানরাইজার্সের বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৭ রান দিয়ে দুটি উইকেট নিয়েছে। ৩ ওভারে ২০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন বেন কাটিং। ৩ ওভারে ২৮ রান দিয়েছেন বরিন্দ্রর স্রান। ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১টি উইকে্ট নেন মুস্তাফিজের বদলি হিসেবে নামা বোল্ট।

/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের