জয়ের জন্য রবিবার ব্যাটিং করবে মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৬, ১৬:৪০আপডেট : ২৮ মে ২০১৬, ১৬:৪৩

ঢাকা প্রিমিয়ার লিগওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম রাউন্ডে ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুল। বৃষ্টির কারণে ৯টার ম্যাচটি ৫ ঘণ্টা পর দুপুর দুইটায় শুরু হয়। তারপরও শনিবার ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি! ম্যাচের বাকিটুকু রবিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।
জয়ের জন্য মোহামেডানের প্রয়োজন ১৩৬ বলে ১৩৬ রান। তাদের হাতে রয়েছে দশ উইকেট।
অবশ্য এদিন বৃষ্টির কারণে শনিবার ফতুল্লার ম্যাচটি কার্টেল ওভারে গড়ায়। ম্যাচ রেফারি ২৫ ওভার করে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেন।
টস হেরে আগে ব্যাট করা ক্রিকেট কোচিং স্কুল ২৪.৫ ওভারে ১৪৯ রানের সাদামাটা সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সালমান হোসেন। তিনি ৫২ বলে ৮ চারে ৫৮ রানের ইনিংস খেলেন।
মোহামেডানের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। এছাড়া হাবিবুর রহমান দুটি উইকেট নেন।

১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মোহামেডান বিনা উইকেটে ১৩ রান সংগ্রহ করে ২.২ ওভারে। এরপরই বৃষ্টি নামলে ম্যাচ রেফারি শনিবারের খেলা পরিত্যক্ত ঘোষণা করে। ইজাজ আহমেদ (১২) ও নাঈম ইসলাম (১) রান নিয়ে ব্যাটিং করছেন। রবিবার সকালে এই দুই ব্যাটসম্যান নতুন করে শুরু করবেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম