দুই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে মাশরাফিদের বোলিং কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৬, ১৩:৩৮আপডেট : ২৯ মে ২০১৬, ১৩:৫৬

দুই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে মাশরাফিদের বোলিং কোচ বেশ কয়েকদিন ধরেই মাশরাফি-তাসকিনদের জন্য বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি হিথ স্ট্রিক পদত্যাগ করায় নতুন কোচ খুঁজতে হচ্ছে বিসিবিকে।
রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বোলিং কোচ নির্বাচনে আমরা বেশকিছু দূর অগ্রসর হয়েছি। আশা করি আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে বোলিং কোচ কে হবেন সেটি নিশ্চিত করে বলতে পারবো।’
কারা থাকছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই উপমহাদেশের কোচদের আমরা প্রাধান্য দিচ্ছি। এই মুহূর্তে কারো নাম বলতে চাচ্ছি না। কারণ আগে ভাগে নাম প্রকাশ করলে কিছুটা সমস্যা হতে পারে।’

তবে ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান গত সপ্তাহে জানিয়েছিলেন, চার সাবেক পেসারদের ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে। এরা হলেন- শ্রীলঙ্কার চম্পকা রামানায়েকে, চামিন্দা ভাস, ভারতের ভেঙ্কটেশ প্রসাদ ও পাকিস্তানের আকিব জাভেদ।

তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিসিবির পছন্দের তালিকায় সবার উপরে আছেন রামানায়েকে; দ্বিতীয় পছন্দ ভাস। এছাড়া ইতোমধ্যেই বাংলাদেশের প্রতি অনাগ্রহ প্রকাশ করেছেন প্রসাদ।

উল্লেখ্য, রামানায়েকে ২০০৮ সাল থেকে দু’বছর বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি নিজ দেশ শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চুক্তি শেষ হওয়ার পর দীর্ঘমেয়াদের জন্য তাকে রাখতে চেয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

একইভাবে ২০১৩ সালে শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আরেক সাবেক পেসার চামিন্দা ভাস। হেড কোচ মারভান আতাপাত্তুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণেই নাকি তিনি আর কাজ করতে চাননি। ফলে তার জায়গায় দায়িত্ব পান রামানায়েকে।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস