শেষ দুই রাউন্ডেও আবাহনীর ম্যাচ বিকেএসপিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৬, ১৭:৪৩আপডেট : ২৯ মে ২০১৬, ১৭:৪৫

শেষ দুই রাউন্ডেও আবাহনীর ম্যাচ বিকেএসপিতেওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের টানা চার ম্যাচ বিকেএসপিতে খেলার সুযোগ পাচ্ছে আবাহনী! অষ্টম ও নবম রাউন্ডে বিকেএসপিতেই ম্যাচ খেলেছিল ঐতিহ্যবাহী এই ক্লাবটি। শনিবারের ম্যাচ নিয়ে আবাহনী বিকেএসপিতে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। তিনটিতেই জয় পেয়েছে তারা। বাকি একটি ম্যাচ ফতুল্লায় জিতেছে।
রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দশম ও একাদশ রাউন্ডের সূচি প্রকাশ করেছে। সেখানে বাকি দুটি ম্যাচে আবাহনী বিকেএসপির তিন নম্বর মাঠেই খেলার সুযোগ পাচ্ছে।
প্রথম পর্বের খেলা প্রায় শেষ দিকে। লিগের নবম রাউন্ডের শেষদিনের খেলা সোমবার অনুষ্ঠিত হবে। এরপর দশম ও একাদশতম রাউন্ডের খেলা দিয়ে প্রথম পর্বের খেলা শেষ হবে। প্রথম পর্ব থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল খেলবে সুপার লিগ। পরের ছয় দল রেলিগেশন এড়ানোর লড়াইয়ে মাঠে নামবে।

আগামী ১ জুন থেকে দশম রাউন্ডের খেলা শুরু হবে। প্রথম দিনই দুটি বড় ম্যাচ। বিকেএসপিতে খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও আবাহনী লিমিটেড, মিরপুরে খেলবে গাজী গ্রুপ ও প্রাইম দোলেশ্বর। অন্যদিকে ফতুল্লায় খেলবে কলাবাগান ক্রিকেট একাডেমি ও ক্রিকেট কোচিং স্কুল।

দশম রাউন্ডের দ্বিতীয় দিনে আগামী ৪ জুন ফতুল্লায় লড়বে মুশফিকের মোহামেডান ও মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্র। বিকেএসপিতে খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মিরপুরে লড়বে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।

শেষ রাউন্ডের প্রথম দিন (৬ মে) ফতুল্লায় প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বরের ম্যাচ হবে। মিরপুরে খেলবে কলাবাগানের দুই ক্লাব। দ্বিতীয় দিন (৮ মে) বিকেএসপিতে মুশফিক ও মাহমুদউল্লাহর লড়াই হবে। মিরপুরে রূপগঞ্জ ও ব্রাদার্স এবং ফতুল্লায় ভিক্টোরিয়া ও গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে।

 /আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম