মাশরাফির ছয় উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৬, ১৪:২২আপডেট : ৩০ মে ২০১৬, ১৮:০২

মাশরাফি ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে তৃতীয় বোলার হিসেবে ৬ উইকেট পাওয়ার কৃতিত্ব দেখালেন কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। লিস্ট ‘এ’ (আন্তর্জাতিক ম্যাচ বাদে) ক্রিকেটে এটাই মাশরাফির প্রথম ৬ উইকেট অর্জন। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে কেনিয়ার বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

সোমবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৪২ রান খরচায় তিনি ৬ উইকেট তুলে নেন। তার বোলিং তোপে রূপগঞ্জের ইনিংস ১৯১ রানেই থেমে যায়।

এদিন ৬ উইকেট নেওয়ায় সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে এসেছেন মাশরাফি। ৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ২০টি। যা কিনা দেশীয় বোলাদের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে ভিক্টোরিয়ার হয়ে খেলা চতুরাঙ্গা ডি সিলভা চলতি আট ম্যাচে নিয়েছেন ২১টি উইকেট।

মাশরাফির শুরুটা হয় তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ মিঠুনকে ফিরিয়ে। ৩১ রানে জসিমউদ্দিনকে ক্যাচ দিয়ে বিদায় নেন রূপগঞ্জের টপ অর্ডার ব্যাটসম্যান। এরপর রূপগঞ্জের অধিনায়ক মোশারফ হোসেনকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন।

রূপগঞ্জের সর্বোচ্চ স্কোরার সাজ্জাদুল হককে (৪৮) উইকেট কিপার জসিমউদ্দিনের তালুবন্দি করে মাশরাফি তার তৃতীয় উইকেট তুলে নেন। এরপর আলাউদ্দিন বাবু, নাহিদুল ইসলাম ও মেহেদী হাসান রানাকে ফেরান মাশরাফি। ৪৩তম ওভারে মাশরাফির সামনে সুযোগ এসেছিলো হ্যাটট্রিক করার। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে সাজ্জাদুল ইসলাম ও নাহিদুল ইসলামকে ফিরিয়ে সুযোগ তৈরি করেছিলেন মাশরাফি।

প্রসঙ্গত, চলতি লিগে এর আগে আবাহনীর জুবায়ের হোসেন লিখন ও ভিক্টোরিয়ার চতুরাঙ্গা ডি সিলভা ৬টি করে উইকেট নিয়েছেন। উল্লেখ্য, মাশরাফি ২০৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ২৮৭টি।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম