বাংলাদেশ-ভারত সিরিজ নিশ্চিতে আরও ১০-১২ দিন অপেক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৬, ১৬:৫২আপডেট : ৩০ মে ২০১৬, ১৬:৫৪

বাংলাদেশ-ভারত সিরিজ নিশ্চিতে আরও ১০-১২ দিন অপেক্ষা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ভারত সফর অধরাই রয়ে গেছে বাংলাদেশের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো এই বছরের আগস্ট মাসে ভারত সফরে যাওয়ার কথা টাইগারদের। কিন্তু শোনা যাচ্ছে আগস্টে নয়, বাংলাদেশ ভারতে যাবে সেপ্টেম্বর মাসে।

যদিও সিরিজটির কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি। তবে বিসিবি আশা করছে আগামী কয়েকদিন মধ্যে এই ব্যাপারে সবকিছু চূড়ান্ত হবে।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি'র ওয়ার্কিং কমিটির সভা শেষে নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় ১০-১২ দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবো। কথা-বার্তা চলছেই। আর কিছু দিন অপেক্ষা করেন!’

একটি টেস্ট খেলার কথা থাকলেও বিসিবি চাচ্ছে টেস্টের সঙ্গে ওয়ানডে ম্যাচ যোগ করতে। এটা না হলেও ভারত সফরে অন্য একটি দল যোগ করে ত্রিদেশীয় একটি সিরিজও অনুষ্ঠিত হতে পারে! প্রসঙ্গত, চলতি বছরের জুলাই-আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার টেস্টের একটি সিরিজ খেলার কথা ভারতের। সেক্ষেত্রে বাংলাদেশ আদৌ ভারত সফর করবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস