মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে কলাবাগানের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৬, ১৮:২২আপডেট : ৩০ মে ২০১৬, ১৮:২৪

মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে কলাবাগানের জয় ওয়ালটন প্রিমিয়ার লিগের নবম রাউন্ডের শেষ দিনে ফতুল্লায় জয় পেয়েছে মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্র। বৃষ্টির হানায় ম্যাচে ডি/এল মেথডে ১০ রানের জয় পায় মাশরাফি বিন মুর্তজার কলাবাগান ক্রীড়া চক্র।

এদিন প্রথমে ব্যাট করে মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে ৪৯ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন সাজেদুল হক। এছাড়া আসিফ আহমেদ ৪০ ও মোহাম্মদ মিঠুন ৩১ রান করেন। কলাবাগানের বোলাদের মধ্যে অধিনায়ক মাশরাফি সর্বোচ্চ ৬টি উইকেট নেন। তিনি ৪২ রান খরচ করে ৬টি উইকেট নেন। এছাড়া দেওয়ান সাব্বির তিনটি উইকেট নিয়েছেন।

১৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কলাবাগান ২৩ রানেই ওপেনিং জুটি হারায়। তিন নাম্বারে কলাবাগান তাদের বিদেশি ক্রিকেটার রোহান প্রেমকে ক্রিজে নামায়। দ্বিতীয় উইকেটে তিনি এবং জসিমউদ্দিন মিলে ৫২ রানের জুটি গড়েন। কলাবাগানের জয়ের জন্য রান রেট ছিলো ৩.৩৯। কিন্তু তারা সংগ্রহ করছিলো ৩.৫৬ রেটে।

৩৫.৪ ওভারে কলাবাগানের সংগ্রহ যখন ৪ উইকেটে ১২৭। তখনই বৃষ্টি নামে। রান রেটে এগিয়ে থাকার কারণে ম্যাচটি ডি/এল মেথডে জিতে নেয় কলাবাগান। তানভীর হায়দার ২৪ ও মেহরাব হোসেন জুনিয়র ১৩ রানে অপরাজিত ছিলেন। রূপগঞ্জের বোলারদের মধ্যে আলাউদ্দিন বাবু দুটি এবং মেহেদী হাসান রানা ও তাইজুল ইসলাম প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম