চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনীতে মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৬, ১৫:৪৮আপডেট : ০১ জুন ২০১৬, ১৬:০২

চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকশ্চার ঘোষণা করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকশ্চার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এতে উদ্বোধনী খেলায় ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। আগামী বছর পহেলা জুনে ওভালে ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ।

এরপর ৫ জুন একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এছাড়া ৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে এজবাস্টনে।

২০১৭ সালের ১ জুন থেকে ১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। এই আসরে খেলবে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তান।
৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো হচ্ছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অন্যদিকে গ্রুপ বি'র দলগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম