সাসেক্সে খেলা উচিৎ কিন্তু ফিট মুস্তাফিজ বেশি গুরুত্বপূর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ১৭:৫০আপডেট : ০২ জুন ২০১৬, ১৭:৫৩

সাসেক্সে খেলা উচিৎ কিন্তু ফিট মুস্তাফিজ বেশি গুরুত্বপূর্ণ সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলা মুস্তাফিজুর রহমানের জন্য বড় সুযােগ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে ফিট মুস্তাফিজকে পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেন, 'মুস্তাফিজ সাসেক্স খেলবে কিনা এটা তার জন্য বড় কোনও ইস্যু নয়। এটা গণমাধ্যমের জন্য বড় ইস্যু। সে যেভাবে তার ক্যারিয়ার শুরু করেছে সেটা দারুণ। কিন্তু তাকে ফিট থাকতে হবে। তার পরিচর্যা করা এবং ফিট রাখাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।'

তিনি আরও বলেন, 'আমরা সবাই জানি মুস্তাফিজ রহস্য শিগগিরই উন্মোচন হবে। ফলে তাকে বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলতে হবে।'

মুস্তাফিজের সাসেক্সে খেলার ব্যাপারে হাথুরুসিংহে আরও বলেন, 'পারফরম্যান্সে উন্নতি করতে চাইলে তাকে এসব কন্ডিশনে খেলতে হবে। যদি তার শরীরের জন্য সাসেক্সে খেলাটা ঝুঁকিপূর্ণ না হয় তাহলে মুস্তাফিজের সেখানে খেলা উচিৎ। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই বড় সুযোগ।'

সাসেক্সে প্রতিটি দলে চারজন করে বিদেশি খেলোয়াড় খেলতে পারেন। সেদিকে ইঙ্গিত দিয়ে হাথুরুসিহে বলেন, 'আমি যদি চারজনকে পাঠাতে পারতাম তাহলে সেটাই করতাম।'

/এমআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের