ভক্তদের আবদার মেটাচ্ছেন ক্লান্ত মুস্তাফিজ

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ জুন ২০১৬, ১৫:৩৭আপডেট : ০৩ জুন ২০১৬, ১৬:২১

ভক্তদের আবদার মেটাচ্ছেন ক্লান্ত মুস্তাফিজ আইপিএল-এর সেরা উদীয়মান ক্রিকেটার হয়ে মুস্তাফিজুর রহমান ফিরেছেন ঢাকায়। ফেরার পর মায়ের হাতে রান্না খেতে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে এসেছেন সাতক্ষীরায় নিজ গ্রামে। টানা ক্রিকেট খেলে বর্তমানে কিছুটা ক্লান্ত মুস্তাফিজ বাড়িতে ফিরেও পাচ্ছেন না শান্তি! মধুর যন্ত্রণার মধ্যেই পড়তে হয়েছে বিশ্বের নতুন এই সেনসেশনকে।
শারীরিকভাবে ওজন কমায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ছুটি দিয়েছিল একটি শর্তেই। বাড়িতে এসে যেন শুধুমাত্র বিশ্রাম নেন তরুণ এই তারকা। কিন্তু বাড়ি কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে তার বিপরীত অবস্থাই ঘটছে! কোথাও নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না কাটার মাস্টার। তার পরিবারের সদস্যরাও কাউকে কিছু না বললেও একটু বিরক্ত হচ্ছেন।

ইতোমধ্যেই মুস্তাফিজের বাড়িতে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কালিগঞ্জ থানার পক্ষ থেকে সার্বক্ষণিক পুলিশ থাকছে তার বাড়িতে। তারপরেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের আবদার মেটাচ্ছেন ক্লান্ত মুস্তাফিজ। ক্ষুদে-বড় সকল বয়সী ভক্তদের দিতে হচ্ছে অটোগ্রাফ। সঙ্গে হাল সময়ের জনপ্রিয় সেলফিটাও নিয়ে নিচ্ছেন ভক্তরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের আবদার মেটাচ্ছেন ক্লান্ত মুস্তাফিজ।
এছাড়া স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরাও তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। অনেকে আসার সময় মুস্তাফিজের জন্য নিয়ে আসছেন আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ফল!
শুধু তাই নয় প্রতিবেশী দেশ ভারত থেকেও আসছেন অনেকে। মুম্বাই থেকে আগত আজিজুর রহমান বাবু বলেন, ‘আমাদের বাড়ি বাংলাদেশে কিন্তু থাকি মুম্বাই। মুস্তাফিজ বাড়িতে এসেছে শুনে চলে এলাম। দেখা করে গেলাম তার সঙ্গে ছবিও তুললাম।’

/এফআইআর/

সম্পর্কিত
পাকিস্তানের সঙ্গে হার, ব্রোঞ্জও জিততে পারলো না বাংলাদেশ 
যেভাবে ব্যাটিংয়ের সংজ্ঞা বদলে দিয়েছিলেন জয়াসুরিয়া-কালুভিতারানা 
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
সর্বশেষ খবর
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন