টেস্ট ক্রিকেটের পিচ নিয়ে উদ্বিগ্ন আইসিসি

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০১৬, ১৭:৫৯আপডেট : ০৩ জুন ২০১৬, ১৮:০০

দুই দিনের সভায় বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট কমিটি। লন্ডনে দুই দিনের সভায় বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট কমিটি। আর সেখানে টেস্ট ক্রিকেটে হোম দলগুলোর পিচগুলোতে বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টিতে আপত্তি জানিয়েছে এই কমিটি। মূলত বাড়তি সুবিধা পেতে গিয়ে পিচের অবস্থা মানসম্মত থাকে না বলেই এ নিয়ে ভাবছে ক্রিকেট কমিটি।
এই ক্রিকেট কমিটির নানা পর্যবেক্ষণের ওপর নির্ভর করেই বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিয়ে থাকে আইসিসি। এ প্রসঙ্গে ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলে বলেন, ‘সভায় টেস্ট ক্রিকেট নিয়েই আলোচনা করা হয়েছে। বিশেষ করে টেস্ট ক্রিকেট নিয়ে করা নতুন কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। এবার এই আলোচনাগুলো আইসিসির বোর্ড সভায় তুলে ধরা হবে।’
এছাড়া এই সভায় ক্রিকেটের জন্য নির্মাণ করা ব্যাটের মাপ নিয়েও আলোচনা করা হয়েছে। সেখানে এর মাপ নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। যাতে করে ব্যাট ও বলের ভারসাম্য বজায় থাকে সেদিকেই লক্ষ্য রাখছে এই কমিটি। সেই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত হয় এমন হেলমেট আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহারে বাধ্যতামূলক করারও সুপারিশ করেছে এই কমিটি।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম