তবু জয় চায় প্রাইম দোলেশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ১৮:০৪আপডেট : ০৫ জুন ২০১৬, ১৮:১০

ঢাকা প্রিমিয়ার লিগসবার আগে সুপার সিক্স নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর। সোমবার তাদের বিপক্ষে ফতুল্লায় মুখোমুখি হবে প্রাইম ব্যাংক। দলটির জন্য ম্যাচটি সুপার সিক্সে যাওয়ার ক্ষেত্র হলেও দোলেশ্বরের জন্য তেমনটা নয়। তবু ম্যাচটিতে জয় তুলে নিতে প্রতিজ্ঞাবদ্ধ প্রাইম দোলেশ্বর।
রবিবার অনুশীলন শেষে প্রাইম দোলেশ্বরের পেসার আল আমিন হোসেন সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন। তিনি বলেন, ‘চাপমুক্ত হওয়ার কিছু নেই। এটা আসলে স্ট্রেট লিগ; তাই সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা যদি কালকের (সোমবার) ম্যাচটা জিতি, তাহলে সুপার লিগে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে।’
প্রাইম ব্যাংক বাঁচা মরার লড়াই বলে জিততেই চাইবে। আপনাদেরও আশা আপনারা জিততে পারবেন। সেক্ষেত্রে আপনাদের শক্তির জায়গাটা কোথায়? এমন প্রশ্নে আল আমিন বলেন, ‘ব্যাটিং বোলিং বা ফিল্ডিং নির্দিষ্ট করে আমাদের কোনও শক্তির জায়গা নেই। সব বিভাগেই আমরা ফিফটি ফিফটি বলা যায়। আমরা তিন বিভাগেই শতভাগ দেওয়ার চেষ্টা করছি। আমরা শেষ ম্যাচগুলো যেভাবে খেলে এসেছি। সেভাবে খেলতে পারলে জয় সম্ভব।’

লিগে নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘লিগের প্রথমে খুব ভালো হচ্ছিল। শেষ ম্যাচটায় খুব বেশি ভালো করতে পারিনি। আরও একটু আত্মবিশ্বাস সহকারে বোলিং করতে পারলে; আমার মনে হয় আরও ভালো হবে।’

আবাহনীর সঙ্গে ম্যাচটায় রজত ভাটিয়ার স্টাম্প উপড়ে দিলেন। সব মিলিয়ে বোলিংয়ে কেমন রিদম পাচ্ছেন? উত্তরে আল আমিন বলেন, ‘ওই সময় উইকেটটা খুব ভাইটাল ছিল। তারপরও শেষের ওভারে ১০-১১ রান দিয়েছিলাম। ১০-১১ রান না দিয়ে ৪-৫ রান কম দিলে ভালো হতো। জাতীয় দলের খেলোয়াড় হিসেবে এই পর্যায়ে ১০-১১ রান ভালো পারফরম্যান্স নয়!’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম