আকিব জাভেদের উত্তরের অপেক্ষায় বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ১৯:০১আপডেট : ০৫ জুন ২০১৬, ১৯:০৫

আকিব জাভেদের উত্তরের অপেক্ষায় বিসিবিবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হতে সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার আকিব জাভেদকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্তভাবে জানা যাবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ প্রসঙ্গে রবিবার মিরপুর স্টেডিয়ামে নাজমুল হাসান পাপন বলেন, ‘আকিব জাভেদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। মঙ্গলবারের মধ্যে হ্যাঁ কিংবা না একটা কিছু সিদ্ধান্ত নিতে পারবো। এর সঙ্গে বিকল্প হিসেবে কার কার সঙ্গে যোগাযোগ করা যায় তার একটা তালিকা তৈরি করেছি।’

 মূলত সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক ও পেসার হিথ স্ট্রিকের সঙ্গে বোলিং কোচ হিসেবে চুক্তি নবায়ন করেনি বিসিবি। ফলে এ পদটি খালি রয়েছে। আকিব জাভেদ ছাড়াও বোর্ডের পছন্দের তালিকায় ছিলেন শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস, চম্পকা রামানায়েকে ও ভারতের ভেঙ্কটেশ প্রসাদ।

পেস বোলিং কোচ ছাড়াও স্পিন বোলিং কোচ নিয়ে কথা বলেন নাজমুল হাসান পাপন। যদিও এ ব্যাপারে কতদূর অগ্রগতি হয়েছে তা জানাতে পারেননি বোর্ড প্রধান।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে খুব বেশি কিছু অর্জন করতে না পারলেও কোচ হিসেবে দারুণ সফল আকিব। ২০০৪ সালে তার অধীনেই পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল জিতেছিল বিশ্বকাপ শিরোপা। তিন বছরের বেশি সময় ধরে তিনি ছিলেন পাকিস্তানের বোলিং কোচ।  ২০১২ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের কোচেরও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পিএসএল-এ লাহোর দলের পরামর্শক হিসেবে রয়েছেন তিনি। পাকিস্তানের জার্সি গায়ে ১৯৮৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় দশ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ২২ টেস্ট ম্যাচে ৫৪টি উইকেট নিয়েছেন আকিব জাভেদ। আর ১৬৩টি ওয়ানডে ম্যাচে নিয়েছেন ১৮২টি উইকেট।

 /আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম