জেপিএল স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ঢাকা টিউটোরিয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ২০:৪৬আপডেট : ০৫ জুন ২০১৬, ২০:৫২

জেপিএল স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ঢাকা টিউটোরিয়াল জয়যাত্রা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রথমবার আয়োজিত সিক্স-এ সাইড জয়যাত্রা প্রিমিয়ার লিগ (জেপিএল) স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে ঢাকা টিউটোরিয়াল স্কুল।
আজ রবিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা টিউটোরিয়াল স্কুল। নির্ধারিত ছয় ওভারে তারা ২ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ৯৮ রান করেন রাকিব। জয়ের জন্য ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৪ উইকেটে মাত্র ৬২ রান সংগ্রহ করে মেট্রো পলিটন স্কুল।

দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন রাজিব। ঢাকা টিউটোরিয়ালের পক্ষে ৩০ রানে ৩ উইকেট পান সোহেল।

ম্যান অব দ্য ফাইনাল ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের খন্দকার রাকিবুল ইসলাম (রাকিব)।

চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পায় ট্রফি, মেডেল ও ৫০ হাজার টাকার প্রাইজমানি। এছাড়া রানার্স আপ দল পায় ট্রফি, মেডেল ও ২৫ হাজার টাকার প্রাইজমানি। 

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম