ওয়েস্ট ইন্ডিজে চলমান ত্রি-দেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রিলি রুশো।
গত ৭ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় ডান কাঁধে চোট পান রুশো। এরপর তাৎক্ষণিকভাবে মাঠ থেকে বেরিয়ে যান। ২৬ বছর বয়সী এ ক্রিকেটারকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর এক্স-রে করা হলে রিপোর্ট অনুযায়ী জানা যায়, রুশোর ডান কাঁধের হাড় খানিকটা সরে গেছে। এ কারণে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন রুশো। দ্রুত তাকে দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার।
রুশো ছিটকে যাওয়াতে তার পরিবর্তে আরেক বাঁহাতি ব্যাটসম্যান ডিন এলগারকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
উল্লেখ্য, আগামী ১১ জুন সেন্ট কিটসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে খেলবে প্রোটিয়ারা।
/এফআইআর/








