সুপার সিক্সে খেলবে যে ছয় দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৬, ২০:০০আপডেট : ০৯ জুন ২০১৬, ২০:২৯

সুপার সিক্সে খেলবে যে ছয় দল ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সি নিশ্চিত করেছে ৬টি দল। প্রথম পর্ব আজ শেষ হলেও এখনও চূড়ান্ত হয়নি সুপার সিক্স কবে থেকে শুরু হচ্ছে। যদিও জানা গেছে ২-৩ দিনের মধ্যেই সুপার সিক্স শুরু হয়ে আগামী ২৫ জুনের মধ্যে শেষ হবে চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ।

একাদশতম রাউন্ডের প্রথম দিনে ৫টি দল চূড়ান্ত হলেও শেষ দল হিসেবে সুপার সিক্সে কে উঠবে তা নিয়ে ক্রিকেট পাড়ায় ছিলো নানা আলোচনা। তবে শেষ পর্যন্ত ভিক্টোরিয়ার জয়ে নেট রান রেটে ৬ষ্ঠ দল হিসেবে সুপার সিক্সে নাম লিখিয়েছে প্রাইম ব্যাংক। তাতে কপাল পুড়েছে মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রের।

সুপার সিক্সে ওঠা দলগুলো হচ্ছে-ভিক্টোরিয়া, মোহামেডান, প্রাইম দোলেশ্বর, আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১১ ম্যাচে ৭টি জয় ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারা ৭ জয়ে সংগ্রহ করেছে ১৪ পয়েন্ট। প্রাইম দোলেশ্বর, আবাহনী ও রূপগঞ্জ ৭টি জয়ে ১৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছে। ভাগ্যদেবীর সহায়তায় ১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

লিগের পয়েন্ট টেবিল :

দল

ম্যাচ

জয়/পরাজয়

ড্র

পয়েন্ট

নিট রান রেট

ভিক্টোরিয়া

১১

৭/৩

১৫

+০.৩৭০

মোহামেডান

১১

৭/৪

 

১৪

+০.৪৮৩

প্রাইম দোলেশ্বর

১১

৭/৪

 

১৪

+০.৩৮২

আবাহনী

১১

৭/৪

 

১৪

+০.৩২৬

লিজেন্ডস অব রূপগঞ্জ

১১

৬/৩

১৪

+০.১৮৮

প্রাইম ব্যাংক

১১

৬/৫

 

১২

+০.১৪৩

কলাবাগান ক্রীড়া চক্র

১১

৬/৫

 

১২

-০.০৮১

গাজী গ্রুপ ক্রিকেটার্স

১১

৫/৬

 

১০

+০.২৬৬

শেখ জামাল

১১

৫/৬

 

১০

-০.৪৫২

ব্রাদার্স

১১

৪/৬

-০.৩৭৩

ক্রিকেট কোচিং স্কুল

১১

২/৯

 

-০.৬৪৬

কলাবাগান ক্রিকেট একাডেমী

১১

২/৯

 

-০.৭৪৬

 

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম