আগামী বছরের শুরুতে বাংলাদেশ-ভারত টেস্ট

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০১৬, ২০:০৮আপডেট : ০৯ জুন ২০১৬, ২০:১১

আগামী বছরের শুরুতে বাংলাদেশ-ভারত টেস্ট এ বছরের জুলাই-আগস্টের দিকে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের। তবে আপাতত সেটি হচ্ছে না। তবে এ সফর নিয়ে একটা ইতিবাচক খবর পেল বাংলাদেশ। আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ওই টেস্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নিজস্ব ওয়েবসাইটে ২০১৬-১৭ ক্রিকেট মৌসুমের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। তাতে দেখা যাচ্ছে, ২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে বেঙ্গালুরু, ধর্মশালা, রাঁচি ও পুনেতে চার টেস্টের একটা সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সফরের পাশেই একটা ফাঁকা সময় আছে ভারতের। ফাঁকা এই সময়ে টেস্টটি আয়োজিত হতে পারে। সম্ভাব্য ভেন্যু হায়দরাবাদ। তবে সেটির পূর্ণাঙ্গ সূচির ব্যাপারে কিছুই জানানো হয়নি।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের সঙ্গে বিসিসিআইয়ের নিয়মিত যোগাযোগ তো হচ্ছে। তারা আমাদের কাছে সম্ভাব্য সূচি চেয়েছিল। আমরা জানুয়ারি-ফেব্রুয়ারির মাঝে একটা সময় জানিয়েছি।’

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম