দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৬, ১০:৪৪আপডেট : ১০ জুন ২০১৬, ১০:৫৩

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হলো বৃহস্পতিবার। সুপার সিক্সের সূচি এখনও প্রকাশ না হলেও জানা গেছে ২-৩ দিনের মধ্যেই সুপার সিক্স শুরু হবে। প্রথম পর্ব শেষে ব্যাটসম্যানদের দাপট অপেক্ষাকৃত বেশি থাকলেও বোলাররাও নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন।

উইকেটের বোলারদের জন্য তেমন সাহায্য না থাকলেও অভিজ্ঞ বোলাররা চলতি আসরে সফল হয়েছেন বলা চলে। শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকায় এগিয়ে রয়েছেন স্পিনারাই। এখন পর্যন্ত সেরা পাঁচ বোলারের মাঝে তিনজনই স্পিনার আর দুইজন পেসার। সেরা পাঁচ বোলারদের তালিকায় আছেন শ্রীলঙ্কার চতুরঙ্গা ডি সিলভা, মাশরাফি বিন মুর্তজা, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাঈম ইসলাম। মাশরাফি

পাঁচ শীর্ষ উইকেট সংগ্রাহক :-

চতুরঙ্গা ডি সিলভা : বিদেশি খেলোয়াড় হিসাবে শীলঙ্কান এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে সাফল্যের মুখ দেখেছে ভিক্টোরিরা স্পোর্টিং ক্লাব। শ্রীলঙ্কান এই স্পিন অলরাউন্ডারের সংগ্রহ ২৩ উইকেট। ১১ ম্যাচে খেলে ১৯.৯৫ গড়ে ২৩ উইকেট শিকার করে তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। আবাহনীর বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট তার সেরা সাফল্য।

মাশরাফি বিন মুর্তজা : সাদামাটা একটি দলকে নিয়ে সুপার সিক্সে ওঠার লড়াই নেমেছিলেন মাশরাফি। অবশ্য শেষ পর্যন্ত ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নেটরান রেটে পিছিয়ে সুপার সিক্সে যেতে পারেনে মাশরাফি ও তার দল কলাবাগান ক্রীড়া চক্র। যদিও লিগের ২২ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ শিকারি তিনি। ১১ ম্যাচে ২০.২২ গড়ে ২২ উইকেট নিয়েছেন নড়াইল এক্সপ্রেস। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৪২ রানে ছয় উইকেট শিকার চলতি মৌসুমে তার সেরা সাফল্য।

কামরুল ইসলাম রাব্বি : ভিক্টোরিরা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা ২৪ বছর বয়সী এই পেসার ১১ ম্যাচে ২২.৮১ গড়ে নিয়েছেন মাশরাফির সমান ২২ উইকেট নিয়েছেন। শেখ জামালের বিপক্ষে ৩৮ রানে ৪ উইকেট তার সেরা সাফল্য। তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন ডানহাতি এই পেসার। মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ : জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম স্থানে থাকা রিয়াদ বোলারদের তালিকাতে আছেন চতুর্থ স্থানে। ১১ ম্যাচে ১৯.০৪ গড়ে ২১টি উইকেট নিয়ে তালিকার চতুর্থ বোলার তিনি। চলতি লিগে রিয়াদের সেরা সাফল্য প্রাইম ব্যাংকের বিপক্ষে। ওই ম্যাচে ৬৬ রান খরচ করে তিনি নিয়েছিলেন ৬ উইকেট।

নাঈম ইসলাম জুনিয়র : প্রিমিয়ায় লিগের শুরু থেকেই চমক দেখিয়েছেন মোহামেডানের হয়ে খেলা নাঈম ইসলাম জুনিয়র। ১১ ম্যাচে ২২.১৫ গড়ে ২০ উইকেট তুলে নিয়ে পঞ্চম স্থানে নিজের জায়গা করে নিয়েছেন বাঁ-হাতি এই স্পিনার। চলতি আসরে প্রাইম ব্যাংকের বিপক্ষে ২১ রান দিয়ে ৪ উইকেট-সেরা সাফল্য নাঈম ইসলামের।

এছাড়া কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলা আব্দুর রাজ্জাক ১১ ম্যাচে ১৮ উইকেট নিয়ে ৬ষ্ঠ, একই দলের দেওয়ান সাব্বির এক ম্যাচ কম খেলে ১৭ উইকেট নিয়ে সপ্তম, আবাহনীর হয়ে তাসকিন আহমেদ ১০ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়ে অষ্টম, গাজী গ্রুপ ক্রিকেটার্সের অলক কাপালি ১১ ম্যাচ ১৬ উইকেট নিয়ে নবম এবং প্রাইম দোলেশ্বরের আল আমিন হোসেন ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়ে বোলারদের তালিকায় দশম স্থানে অবস্থান করছে।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম