কিউই দলে নতুন মুখ রাভাল

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০১৬, ১৪:৩৩আপডেট : ১০ জুন ২০১৬, ১৪:৪০

জিত রাভাল। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের টেস্ট সফরে নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন এখনও না খেলা জিত রাভাল। দলে ফিরেছেন লেগ স্পিনার ইশ সোধি। তবে ১৬ সদস্যের এই দলে জায়গা হয়নি অলরাউন্ডার কোরে অ্যান্ডারসনের।
সোধি ছাড়াও দুই স্পিনার ডাক পেয়েছেন এই দলে। রয়েছেন মার্ক ক্রেইগ ও মিচেল স্যান্টনার। সফরে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে নিউজিল্যান্ড।
গুজরাটে জন্ম নেওয়া অকল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান জিত রাভাল ঘরোয়া ক্রিকেটে ও 'এ' দলের হয়ে ভালো খেলার ফলেই দলে জায়গা পেলেন।
জোহানেসবার্গে আট দিনের অনুশীলন ক্যাম্পের জন্য ১১ জুলাই দেশ ছাড়বে নিউজিল্যান্ড। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৯ জুলাই শুরু হবে প্রথম টেস্ট।

নিউজিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, লুক রনকি, জিত রাভাল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম