বোলারদের সুবিধা দিতে আইন পরিবর্তন করছে আইসিসি!

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০১৬, ১৪:২৯আপডেট : ১১ জুন ২০১৬, ১৫:৪৫

বোলারদের সুবিধা দিতে আইন পরিবর্তন করছে আইসিসি! `বেনিফিট অব ডাউট` প্রথা সাধারণত ব্যাটসম্যানদের পক্ষে যায়। কিন্তু এবার বোলারদের সুবিধার কথা চিন্তা করে বিতর্কিত এই আইন পরিবর্তন করার চিন্তা করছে আইসিসি।

বর্তমান নিয়মানুযায়ী, রিভিউতে বোলারের পক্ষে রায় যেতে হলে বলের অন্তত ৫০ শতাংশ স্টাম্পে লাগার সম্ভাবনা থাকতে হবে। বলের অন্তত ৫০ শতাংশ স্টাম্পে আঘাত না করলে আম্পায়াররা ব্যাটসম্যানদের পক্ষে রায় দেন। তবে এবার বোলারদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে চাচ্ছে আইসিসি।

আইসিসির বর্তমান কমিটিতে থাকা শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এ নিয়ম নিয়ে আলোচনা করে এটি পরিবর্তন করার জন্য আইসিসির পরিচালনা কমিটির কাছে সুপারিশ করেছে। রিভিউয়ের পর যদি দেখা যায় বলের ২৫ শতাংশও স্টাম্পে লাগার সম্ভাবনা ছিল, তাহলে এলবিডব্লু দেওয়ার একটা প্রস্তাব তোলা হয়েছে আইসিসির ক্রিকেট কমিটির সভায়।

ইএসপিএন দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা পিচে অন্তত পঁচিশ ভাগ বল থেকে স্টাম্পে আঘাত করলে তার সিদ্ধান্ত যেন বোলারদের পক্ষে যায় এ নিয়ে একটি সুপারিশ করেছি।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান