টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে তার ভাই মোখলেছুর রহমান পল্টুকে নিয়ে নতুন বিজ্ঞাপন তৈরি করেছে কোমলপানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলা। মুস্তাফিজের শৈশব থেকে শুরু করে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সব ঘটনাই উঠে এসেছে এই বিজ্ঞাপনচিত্রে।
বিজ্ঞাপনটি মূলত মুস্তাফিজকে অভিনন্দন জানিয়ে তৈরি করেছে কোকাকোলা। দ্য ফিজের বেড়ে উঠা, গ্রামে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা, দুরন্তপনা, ভাইয়ের সঙ্গে আড্ডা, বল হাতে গ্রামের মাঠে নিজেকে প্রস্তুত করা, কষ্ট, সাফল্য, উল্লাসসহ বেশ কিছু জিনিস ফুটে উঠেছে এই বিজ্ঞাপনচিত্রে।
প্রসঙ্গত, মুস্তাফিজের জীবনের একটি অংশ জুড়ে আছেন তার ভাই মোখলেছুর রহমান পল্টু। ভাইয়ের মোটরবাইকে বসে প্রতিদিন ভোরে ৪০ কিলোমিটার পাড়ি দিয়ে অনুশীলনে যেতেন এই কাটার মাস্টার। ভাইয়ের পরিশ্রমও ফুটে উঠেছে বিজ্ঞাপনে।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই কোকাকোলার সঙ্গে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান।
/আরআই/এমআর/








