ওয়ার্নারের শতকে প্রোটিয়াদের হারালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০১৬, ১০:০০আপডেট : ১২ জুন ২০১৬, ১১:২৫

ওয়ার্নারের শতক ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে শনিবার রাতে দ্বিতীয়বারের মত মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ওয়ার্নারের শতকে ৩৬ রানে জিতে প্রথম ম্যাচ হারের প্রতিশোধ নিল অসিরা। এদিন অসিদের দেওয়া ২৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ২৫২ রানেই গুটিয়ে যায় দ. আফ্রিকা।

সেন্ট কিটসে সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত ফর্মে থাকা ডেভিড ওয়ার্নারের ১০৯ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ২৮৮ রান করে অস্ট্রেলিয়া। এ বাঁহাতি এ ওপেনার ১২০ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ১০৯ রান করে ওয়েন পারনেলের বলে আউট হন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান আগে ওসমান খাজার ব্যাট থেকে। ‍আর ৫২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক স্মিথ।

প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান স্পিনার ইমরান তাহির। আর একটি করে উইকেট লাভ করেন কাইল অ্যাবোট, কাগিসো রাবাদা, পারনেল ও অ্যারন ফাঙ্গিসো।

২৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২৫২ রানে। সর্বোচ্চ ৬৩ রান আসে ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে। ৬০ রান করে ওপেনার হাশিম আমলা অধিনায়ক এবিডি ভিলিয়ার্স ৩৯ ও জেপি ডুমিনি ৪১ করলেও দলকে জয় এনে দিতে পারেনি।
অসিদের পক্ষে মিচেল স্টার্ক, হ্যাজলউড ও জাম্পা ৩ টি করে উইকেট নেন।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান