তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০১৬, ১১:৪৬আপডেট : ১২ জুন ২০১৬, ১১:৪৯

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ২৩৭ রানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। জনি বেয়ারস্টোর দুর্দান্ত শতকে প্রথম ইনিংসে ইংলিশরা ৪১৬ রান সংগ্রহ করে। জবাবে শুরুটা দারুণ করলেও লঙ্কানরা নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২৮৮ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংলিশরা ৪ উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছে। তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় ইংল্যান্ড

লর্ডসে ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ওপেনার অ্যালিস্টার কুক করেন ৮৫ রান। তবে, একেবারে শেষ পর্যন্ত ব্যাট করা উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো অপরাজিত থাকেন ১৬৭ রান করে। ৬৬ রান করেন ক্রিস ওকস। ইংলিশ কোনও উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে বেয়ারস্টোর ইনিংসটিই ব্যক্তিগত সর্বোচ্চ। এর আগে ১৯৯৮ সালে দ. আফ্রিকার বিপক্ষে ১৬৪ রান করেছিলেন অ্যালেক স্টুয়ার্ট।

লঙ্কানদের হয়ে চারটি উইকেট তুলে নেন রঙ্গনা হেরাথ। এছাড়া তিনটি উইকেট দখল করেন সুরাঙ্গা লাকমল এবং দুটি উইকেট পান নুয়ান প্রদীপ।

জবাবে ১ উইকেটে ১৬২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। দিনের সপ্তম আর নিজের প্রথম বলেই ক্রিস ওকস ফেরান কুশল মেন্ডিসকে। খানিক পর আরও বড় ধাক্কা। আগের দিন দারুণ খেলা কৌশল সিলভাকে ফেরান স্টুয়ার্ট ব্রড। ৭৯ রান নিয়ে দিন শুরু করা ওপেনার করতে পারেননি আর কোনও রান।

অধিনায়ক ম্যাথুজ বা আগের টেস্টের সেঞ্চুরিয়ান চান্দিমাল, টিকতে পারেননি কেউ। লাঞ্চের আগেই শ্রীলঙ্কা হারায় ৫ উইকেট। সপ্তম উইকেটে কুশল পেরেরার সঙ্গে রঙ্গনা হেরাথের জুটি খানিকটা উদ্ধার করে দলকে। ডোপ নিষেধাজ্ঞার পর আইনী লড়াই করে ফেরা পেরেরা নিজস্ব ঢংয়ে খেলে ৭ চারে করেছেন ৪২। ৭১ রানের এই জুটি ভাঙার পর শ্রীলঙ্কার শেষটাও হয় খুব দ্রুত। তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় ইংল্যান্ড

ইংলিশদের হয়ে দুটি করে উইকেট দখল করেন পেসার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। তিনটি করে উইকেট তুলে নেন ফিন এবং ক্রিস ওকস।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংলিশ ওপেনার কম্পটন ১৯ রান করে বিদায় নেন। আরেক ওপেনার হেলস ৪১ রান নিয়ে অপরাজিত রয়েছেন। জো রুট ৪, ভিঞ্চ শূন্য ও প্রথম ইনিংসের নায়ক বেয়ারস্টো ৩২ রান করে সাজঘরে ফেরেন। ৬ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন নাইটওয়াচম্যান ফিন। সব মিলিয়ে ২৩৭ রানে এগিয়ে ইংল্যান্ড।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক