হঠাৎ গণ্ডগোলে আবাহনী-দোলেশ্বর খেলা বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৬, ১৭:০৫আপডেট : ১২ জুন ২০১৬, ১৭:১৬

হঠাৎ গণ্ডগোলে আবাহনী-দোলেশ্বর খেলা বন্ধ বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের প্রথম রাউন্ডে মুখোমুখি হয় প্রাইম দোলেশ্বর ও আবাহনী। নবম রাউন্ডের পর রবিবারও বিকেএসপিতে বিতর্ক উঠলো এই দুই দলের মধ্যকার ম্যাচে। 

বিতর্কের সূত্রপাত মূলত আম্পায়ারিং নিয়ে। আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল ও অন্য খেলোয়াড়দের অকথ্য গালিগালাজ, হুমকি-ধমকি ও সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের মুখে খেলা পরিচালনা না করার সিদ্ধান্ত নেন আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদ। ফলে ৩টা ১৮ মিনিটে খেলাট বন্ধ হয়ে যায়।

আম্পায়ারের সিদ্ধান্ত মেনে না নিতে পেরে আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল ফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও তানভির হায়দারকে প্রকাশ্যে গালিগালাজ করেন। সেই সঙ্গে তামিমকে সমর্থন যোগান আবাহনী সমর্থকরা। ইনিংসের ১৫.৪ ওভারে সাকলাইন সজীবের বলে রকিবুল হাসান তখন ব্যাট করছিলেন। একটি স্টাম্পিংয়ের আবেদনে সাড়া না দিলে উত্তপ্ত হয়ে ওঠে আবাহনী শিবির। পরে আম্পায়াররা ম্যাচ রেফারির সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন। 

এরপরে ম্যাচ রেফারির রুমে বৈঠকে বসেন দুই অধিনায়ক তামিম ইকবাল ও ফরহাদ রেজা। স্বল্প সময়ের বৈঠক শেষে তামিম রুম থেকে বের হয়ে সতীর্থদের উদ্দেশ্য করে বলেন, ‘সবাই ড্রেসিং রুমে চলে আয়। আজ আর খেলা হবে না।’ 

খেলা বন্ধ হয়ে যাওয়ায় ম্যাচ রেফারিও কিছুক্ষণ পর বেরিয়ে আসেন। সরাসরি বলতে না চাইলেও হাঁটতে হাঁটতে ম্যাচ রেফারি মন্টু দত্ত বলেন, ‘আম্পায়াররা অসুস্থ হয়ে পড়েছেন। তাই খেলা চালানো সম্ভব না। সিসিডিএমকে জানানো হয়েছে। এ ম্যাচের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে।’

কিছুক্ষণ পর আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘দুই দলের খেলোয়াড়রা খেলতে চেয়েছিল। কিন্তু আম্পায়াররা ম্যাচ পরিচালনা করতে রাজি না। এরকম এর আগে কখনো দেখিনি। এটা হতাশাজনক। আসলে মাঠে কিছু করলে শুধুমাত্র খেলোয়াড়দের শাস্তি হয়। আম্পায়ারদের শাস্তি হয় না বলে তারা এরকম বিতর্কিত কাজ করার প্রশ্রয় পায়।’

এদিকে প্রাইম দোলেশ্বরের কোচ বাবুল জানালেন ভিন্ন কথা। বিতর্কিত কাণ্ডে সময় নষ্ট হওয়ায় প্রাইম দোলেশ্বরকে ৩৪ ওভারে ১৬০ রানের টার্গেট দেওয়ার কথা জানান ম্যাচ রেফারি। কিন্তু নতুন টার্গেটে খেলতে অপরাগতা প্রকাশ করেন ফরহাদ রেজা।

প্রসঙ্গত, সকালে বৃষ্টির কারণে দেড় ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচটি। ৪৫ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪২.৪ ওভারে ১৯১ রান সংগ্রহ করে আবাহনী। জবাবে দোলেশ্বর ১৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করার পর খেলা বন্ধ হয়ে যায়।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম