ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের খেলা রবিবার থেকে শুরু হয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৬টি ক্লাব শিরোপা যুদ্ধে মাঠে নেমেছে। বাংলাদেশের একমাত্র লিস্ট ‘এ’ ক্রিকেট টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে ম্যান অব দ্য ম্যাচের প্রাইজমানি দিচ্ছে লিগের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন।
রবিবার থেকে শুরু হওয়া সুপার লিগের ম্যাচগুলোতে ম্যাচ সেরাদের ক্রেস্টের পাশাপাশি নগদ ১০ হাজার টাকা প্রাইজমানি দিয়েছে ওয়ালটন। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবারের মতো প্রাইজমানি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করল ওয়ালটন।
/আরআই/এফআইআর/








