ইনজুরিতে ত্রিদেশীয় সিরিজ শেষ ওয়ার্নারের

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৬, ১৩:৫৪আপডেট : ১৩ জুন ২০১৬, ১৩:৫৬

ইনজুরিতে ত্রিদেশীয় সিরিজ শেষ ওয়ার্নারের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। গত শনিবার সেন্ট কিটসে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের ম্যাচে ফিল্ডিং করার সময় আঙ্গুলে চোট পান এ তারকা ব্যাটসম্যান।

ওয়ার্নারের ইনজুরি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে কার্যত টপ অর্ডার ভোগাবে স্টিভেন স্মিথ বাহিনীকে। আর আগামী জুলাই থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এখন বাঁহাতি এ ব্যাটসম্যান অনিশ্চিত হয়ে গেলেন।

অস্ট্রেলিয়া দলের চিকিৎসক জিওফ্রি ভেরাল জানান, এক্স-রেতে ওয়ার্নারের তজর্নীতে চিড় ধরা পড়েছে। তার সেরে উঠতে দুই থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। আগামী মাসে শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের আগে ওয়ার্নারকে সম্পূর্ণ ‘ফিট’ দেখতে চান স্টিভেন স্মিথ।

চলতি সিরিজের ৩ ম্যাচে অসাধারণ পারর্ফম করেন ওয়ার্নার। আইপিএলের সফলতার পর এই টুর্নামেন্টে একটি সেঞ্চুরি ও একটি অপরাজিত হাফসেঞ্চুরি এসেছিলো তার ব্যাট থেকে। ওয়ার্নারের জায়গায় অজি দলে কে খেলবেন তা এখনও ঠিক করা হয়নি। তবে প্রথম ২ ম্যাচে বাজে খেলা গ্লেন ম্যাক্সওয়েলকে আবার ফেরাতে পারে নির্বাচকরা।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক