জাতীয় দলকে গুরুত্ব দিয়েই এইচপি ক্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৬, ১৯:৩৩আপডেট : ১৩ জুন ২০১৬, ১৯:৩৬

নাজমুল আবেদীন ফাহিম আগামী আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাস ধরে চলবে হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) কার্যক্রম। মূলত দেশের প্রতিভাবান ক্রিকেটারদের নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে এই কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। ব্যাটিং, পেস বোলিং, স্পিন বোলিং, ফিল্ডিংসহ বিভিন্ন বিভাগে বিশেষায়িত ট্রেনিং প্রোগ্রাম পরিচালিত হয় এইচপিতে।
এবারের কার্যক্রমটি পরিচালনা করতে এরই মধ্যে অস্ট্রেলিয়ান নাগরিক সায়মন হেলমটকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
সোমবার পুরো প্রক্রিয়া নিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্টের ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম বলেন, 'এবারের নির্বাচন প্রক্রিয়াটা একটু ভিন্ন ধরনের হবে। মূলত জাতীয় দলের প্রয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হবে। জাতীয় দল এবং তার আগের ক্রিকেটারদের মধ্যে যে পার্থক্যটা যতটা কম করা যায় সেটা থাকবে আমাদের সবচেয়ে বড় চেষ্টা। আমাদের চেষ্টা থাকবে প্রতি বছরে বা মৌসুমে ২-৩ জন করে জাতীয় দল ও ‘এ’ দলের জন্য শক্তিশালী ক্রিকেটার তৈরি করা।’
তিনি আরও বলেন, ‘সায়মন হেলমটের সঙ্গে চুক্তি হয়েছে; এ বছর তিনি আমাদের হয়ে কাজ করবেন। এরপর আমরা সন্তুষ্ট হলে তার মেয়াদ বাড়ানোর চেষ্টা করবো। এটা নিভর করবে দু’পক্ষেরই সমঝোতার উপর ভিত্তি করে।’
তিন মাসের এই কার্যক্রম কয়েকটি ধাপে হবে বলে জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। তিনি জানান, ‘কয়েকটি ধাপে আমরা প্রোগামটি চালাবো। একটি ধাপে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ হবে। আরেকটি ধাপে টেকনিক্যাল বিষয়গুলো ম্যাচ কন্ডিশনে ওরা কিভাবে এপ্লাই করবে সে বিষয়ে কাজ করা হবে।’ গত মৌসুমে এইচপি কার্যক্রমে থাকা দলটির বিদেশে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নানান কারণে যাওয়া হয়নি। তবে এবার বিদেশে যাওয়ার ব্যাপারে আশাবাদী শোনালো গেম ডেভল্যাপম্যান্টের এই কোচের কণ্ঠে।
তিনি বলেন, ‘এবার চেষ্টা থাকবে বাইরে যাওয়ার। বাইরের কন্ডিশনে ছেলেরা কিভাবে পারফরর্ম করবে বা করতে পারে সেই জিনিসটা শেখানোর চেষ্টা থাকবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের চেষ্টা থাকবে বাইরের কিছু এক্সপার্ট নিয়ে আসা। দেশের যারা এক্সপার্ট আছেন তারা তো থাকবেনই। সাবেক ক্রিকেটাররাও থাকবেন। দেশি ৮ জন কোচ থাকবেন।’
/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম