চাপ নিচ্ছে না ভিক্টোরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৬, ১৫:৫১আপডেট : ১৪ জুন ২০১৬, ১৫:৫৬

কামরুল ইসলাম রাব্বি সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভিক্টোরিয়ার প্রতিপক্ষ দ্বিতীয় স্থানে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার সকাল ৯টায় মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটিতে ভিক্টোরিয়া চাপ নিচ্ছে না বলে জানান দলের পেসার কামরুল ইসলাম রাব্বি।

মঙ্গলবার মিরপুরের একাডেমিতে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তরুণ এই পেসার। বুধবারের ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের বিশেষ কোনও পরিকল্পনা নেই। তেমন পরিকল্পনা আসলে থাকেও না। আমরা সম্মিলিতভাবে ভালো খেলার চিন্তা করি। সবাই মাঠে শতভাগ দিয়ে খেলার চেষ্টা করি। ব্যাটসম্যানরা নিজের কাজ করছে; বোলাররাও তাদের কাজ করছে। আমরা বিশ্বাস করি মাঠে যার যা দায়িত্ব এগুলো ঠিকমতো পালন করতে পারলে যে কোনও দলের বিপক্ষেই আমরা ভালো করতে পারবো। কোনও ম্যাচ নিয়েই আমরা বাড়তি চাপ অনুভব করি না।’

১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের জন্য সুযোগ থাকছে সবাইকে ছাড়িয়ে ছাড়িয়ে যাওয়ার। বুধবার ভিক্টোরিয়াকে হারাতে পারলেই ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে যাবে তারা। এমন সমীকরণ সামনে রেখে কী ভাবছে ভিক্টোরিয়া জানতে চাইলে রাব্বি বলেন, ‘আগেও বলেছি, বাড়তি কিছু করছি না আমরা। রূপগঞ্জ খুব ভালো দল। আমরাও দল হিসেবে ভালো করছি। ওই দলের সঙ্গে সর্বশেষ ম্যাচটি আমাদের টাই হয়েছিলো। এটা চিন্তা করলে ওদের বিপক্ষে আমাদের জিততে হবে।'

নিজের লক্ষ্য নিয়ে রাব্বি বলেন, 'চেষ্টা করবো লিগের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হতে। যেভাবে ধারাবাহিক ভালো বোলিং করেছি, সেভাবেই করতে চাই। দলের জন্য কিছু করতে পারলে এমনিতেই নিজের জন্য সেটা কাজে লাগে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম