শেষ ম্যাচেও পাত্তা পেল না জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৬, ১৮:৪৯আপডেট : ১৫ জুন ২০১৬, ১৮:৫১

যাসপ্রিত বুমরাহর দুরন্ত বোলিংয়ে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় নিশ্চিত করে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে ভারত। দ্বিতীয় সারির দল নিয়ে জিম্বাবুয়ে সফর করা ধোনির ভারতের কাছে তৃতীয় ওয়ানডেতেও পাত্তা পায়নি জিম্বাবুয়ে। এদিন ১২৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ১০ উইকেটের জয় তুলে নেয় ভারত। শেষ ম্যাচেও পাত্তা পেল না জিম্বাবুয়ে

এদিন টসে জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। দলীয় ১৯ রানে ফিরে যান মাসকাদজা (৮)। দলীয় ৫৫ রানে সাজঘরে ফেরেন চামু চিবাবা (২)। কিছুক্ষণ পর ফিরে যান সর্বোচ্চ ৩৮ রান করে সিবান্দা।

৩৩ তম ওভারের পঞ্চম বলে দলীয় ১০৪ রানে মারুমাকে বোল্ড করেন বুমরাহ। পরের বলে চিগুম্বুরাকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। জাসপ্রিত বুমরাহর বলে চিগুম্বুরাকে স্ট্যাম্পিং আউট করে ভারতের হয়ে সর্বোচ্চ ডিসমিসালের মালিক হন এমএস ধোনি। ভারতের হয়ে প্রথম হলেও ওয়ানডে ক্রিকেটে চতুর্থ অবস্থানে রয়েছেন ধোনি। শেষ পর্যন্ত কোনও ব্যাটসম্যান দাঁড়াতে না পারলে ১২৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

১২৭ রানের টার্গেটে খেলতে নেমে ২১.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয় ভারত। লোকেশ রাহুল ৬৩ রানে অপরাজিত থাকেন। অভিষিক্ত ফয়েজ ফজল ৫৫ রানে অপরাজিত থাকনে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম