'এই সেঞ্চুরিটা বিশেষ কিছু'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৬, ১৯:৫৩আপডেট : ১৫ জুন ২০১৬, ২০:০১

সীমিত ফরম্যাটের ক্রিকেটে দীর্ঘ ১৮ মাস পর সেঞ্চুরির দেখা পেলেন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার লিটন কুমার দাস। গত প্রায় দেড় বছরে প্রচুর ম্যাচ খেললেও রান পাচ্ছিলেন তিনি। যে কারণে জাতীয় দলে জায়গাও হারাতে হয়েছে তাকে। প্রিমিয়ার লিগকে ধরা হচ্ছিল তার ফর্ম পুনরুদ্ধার করার মঞ্চ। কিন্তু এখানেও আলো ছড়াতে পারছিলেন না লিটন কুমার দাস। আজকের ম্যাচ বাদে আগের ১২ ম্যাচের ১১ ইনিংসে রান ছিল সব মিলিয়ে ১৯৬। সর্বোচ্চ ছিল আগের ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে করা ৪৮। 'এই সেঞ্চুরিটা বিশেষ কিছু'

বুধবার মোহামেডানের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে রানে ফিরলেন তিনি। ১০২ বল মোকাবেলা করে ১১ চার এবং ১টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন দাস। শেষপর্যন্ত ১৮ চার ও এক ছয়ে ১২৫ বলে ১৩৯ রানের অসাধারণ এক ইনিংস খেলে আরিফুল হকের বলে আউট হন।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন লিটন কুমার দাস। তারই চুম্বক অংশ বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য তুলে ধরা হলো :-

প্রশ্ন : সেঞ্চুরির পিছনে সিনিয়রদের মোটিভেশন কতটুকু ভূমিকা রেখেছে?

'এই সেঞ্চুরিটা বিশেষ কিছু' লিটন : ভালো করার পেছনে তাদের উৎসাহ অনেক ভূমিকা রেখেছে। আমি যতদিন ধরে রান পাচ্ছি না, তারা আমাকে অনেক সাহায্য করেছেন। অনুশীলনে তারা আমাকে বুঝিয়েছে এভাবে না করে অন্য ভাবে করতে। আমি তাদের প্রসেসটা ফলো করার চেষ্টা করেছি। আমার মনে হয়, আমার এই সেঞ্চুরিতে আমার চেয়ে তারা বেশি খুশি।

প্রশ্ন : নিজের সমস্যা কোথায় ছিল-ধরতে পেরেছেন?

লিটন : একজন ব্যাটসম্যান যে শটে রান পায় সেগুলেই সে খেলার চেষ্টা করে। কিন্তু বিগত কিছুদিন ধরে শটগুলোতে আমি পারফেক্ট ছিলাম না। এছাড়া শুধু শটই না, ইতিবাচক মানসিকতার অনেক বেশি প্রয়োজন হয়। যা আমার টিমমেটরা দিয়ে যাচ্ছে। দুই ম্যাচ আগেও আমি ৭ নম্বরে ব্যাটিং করেছি। তারা চেয়েছে আমি কিছু রান করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারি। আমার মনে হয়, ওই আত্মবিশ্বাস থেকে এতো বড় কিছু হয়েছে।

প্রশ্ন : গত মৌসুমে জাতীয় লিগের সর্বোচ্চ স্কোরার, ঢাকা লিগের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। এবার ১৩ তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি। একটু রিলিফ কিনা?

লিটন : রান খরায় ভুগছিলাম। শেষ ম্যাচেও মোটামুটি রান ছিল। ছোট ভুলের কারণে আউট হয়ে গেছি। একজন ব্যাটসম্যানের টার্গেটই থাকে সব সময় রান করার। ইনিংস শেষে স্কোর বোর্ডে বড় রান দেখতে সবারই ভালো লাগে। তবে ব্যাটসম্যানদের রিলিফ হওয়ার কিছু নেই।

প্রশ্ন: আগের ইনিংসটি কী আত্মবিশ্বাস এনে দিয়েছে?

লিটন : হ্যাঁ। আমার কাছে মনে হয়েছে আগের ইনিংসটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিলো। আমি ফর্মে ছিলাম না। ওইখানে ৪৮ রান করাটাও আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জ ছিল। ওই ইনিংসে খেলে, আমি অনেক খুশি ছিলাম। ওই আত্মবিশ্বাস থেকেই আজকে উন্নতি হয়েছে।

প্রশ্ন : এই সেঞ্চুরিটা কতটা আলাদা?

লিটন : গত বছর সেঞ্চুরি করেছি। রান অনেক করেছি। তবে এই মুহূর্তে এই সেঞ্চুরিটা আমার কাছে অন্য রকম। সেঞ্চুরি নয়, যদি পঞ্চাশও হতো তাও আমার কাছে মনে হতো মূল্যটা অনেক বেশি।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম