১৩ দল নিয়ে ওয়ানডে লিগের পরিকল্পনা আইসিসির

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৬, ১৪:৪৪আপডেট : ১৯ জুন ২০১৬, ১৭:০৫

১৩ দল নিয়ে ওয়ানডে লিগের পরিকল্পনা আইসিসির ১৩টি দল নিয়ে নতুন আঙ্গিকে ওয়ানডে লিগ চালুর পরিকল্পনা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি মাসেই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এক মিটিংয়ে এমন প্রস্তাব উত্থাপন করা হবে। যেখানে ১৩টি দল নিয়ে একটি লিগ খেলা হবে।
এই প্রস্তাবটি যদি বাস্তবায়িত হয় তাহলে তা ছোট দলগুলোর জন্য সুখবরই বলতে হবে। কারণ এতে বাংলাদেশ থেকে শুরু করে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো দল খেলার সুযোগ পাবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো বড় দলগুলোর বিপক্ষে।

প্রস্তাব অনুযায়ী ২০১৯ সালের মধ্যে এই লিগটি চালু করা হবে। এই ১৩টি দল প্রত্যেকে সবার সঙ্গে তিন ম্যাচের একটি সিরিজ খেলবে। এটি হোম অথবা অ্যাওয়েতে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব রাখা হবে। আর এই টুর্নামেন্ট শেষে লিগের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে।

আইসিসি’র বর্তমান ওয়ানডে র‌্যাংকিং ১২টি দলকে নিয়ে। যেখানে পূর্ণ সদস্য রয়েছে ১০টি দেশ। আর বাকি দুটি দল হলো আফগানিস্তান ও আয়ারল্যান্ড। প্রস্তাবিত ওই লিগে ১৩তম দল হিসেবে খেলবে ২০১৫-১৭ ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নসশিপের  শিরোপা জয়ী দল। বর্তমানে দ্বিতীয় স্তরের ওয়ানডে এই টুর্নামেন্টে খেলছে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নেপাল, হংকং ও পাপুয়া নিউগিনি।

এই লিগটি আবার বিশ্বকাপের বাছাই পর্বও হতে পারে। লিগের শেষ দলটিকে হয়তো বিশ্বকাপের রেলিগেশনের খাড়ায় পড়তে হতে পারে।

এদিকে আইসিসির সভায় টেস্টের নতুন দ্বি-স্তর নীতি প্রসঙ্গেও আলোচনা করা হবে। যেখানে বলা হয়েছে টেস্ট র‌্যাংকিংয়ে সেরা সাত দল খেলবে এক সঙ্গে। আর পরের পাঁচ দল নিজেদের মধ্যে খেলবে। যেখান থেকে সেরা দলটি ওপরে উঠে আসবে। আর সেরা সাত দলের নিচের দলটির অবনমন হবে। চলতি মাসের শেষে এডিনবার্গে আইসিসি’র সভাটি অনুষ্ঠিত হবে।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি