আবাহনী-দোলেশ্বর ম্যাচ ঝুলিয়ে রাখলো বিসিবিও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৬, ১৯:৫০আপডেট : ১৯ জুন ২০১৬, ১৯:৫২

শনিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সর্বশেষ দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি। সেই সুবাদে আগামী ২২ জুন শেষ হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৫-১৬ মৌসুম। কিন্তু আবাহনী-দোলেশ্বর ম্যাচটি স্থগিত হয়ে থাকায় এদিন লিগের শিরোপা নির্ধারণ নিশ্চিত হওয়া সম্ভব নাও হতে পারে। শিরোপার দৌড়ে আছে এ দুটি ক্লাবও। সেক্ষত্রে স্থগিত হওয়া ওই ম্যাচের ফলাফলে শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আবাহনী-দোলেশ্বর ম্যাচ ঝুলিয়ে রাখলো বিসিবিও

ওই ম্যাচটির ব্যাপারে রবিবার বোর্ড সভায় সিদ্ধান্ত হওয়ার কথা ছিলো। কিন্তু সিসিডিএম-এর চেয়ারম্যান গাজী গোলাম মোর্তজা বোর্ড সভায় উপস্থিত না থাকায় এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। বিষয়টি নিস্পত্তির জন্য ৪ সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। কমিটিতে আছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকু, ডিসিপ্লিনারি কমিটি থেকে শেখ সোহেল, টেকনিক্যাল কমিটি থেকে আতাহার আলী খান ও বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের কাছে রিপোর্ট চেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একটি কমিটি করে দিয়েছি। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাঠাবে যে আসল ঘটনা কী। রিপোর্ট দেখে তারপর ওই ম্যাচ নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।’

পয়েন্ট টেবিলের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আবাহনী-দোলেশ্বর স্থগিত ম্যাচটি। শিরোপা জয়ের রেসেও আছে দল দুটি। যেখান থেকে ম্যাচটি শেষ হয়েছিল সেখান থেকে শুরু হলে দোলেশ্বরের ঝুঁলিতে যেতে পারে দুটি পয়েন্ট। বিকেএসপিতে আবাহনীর অধিনায়ক তামিম ইকবালের বাজে আচরণের কারণে আম্পায়াররা খেলা বন্ধ করার আগে ৪৫ ওভারে ১৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৯ রান তোলে দোলেশ্বর।

১২ জুন স্থগিত হওয়ায় ম্যাচ নিয়ে সিদ্ধান্ত লিগের পরে কেন সেটি স্পষ্ট নয় অনেকের কাছে। ম্যাচটি নিয়ে এরই মধ্যে নানা বিতর্ক ধরা দিয়েছে। সাধারণত লিগের এই সিদ্ধান্তগুলো সিসিডিএম নিয়ে থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে তারা নেই। বিষয়টিতে বিসিবি প্রধানও অবাক হয়েছেন!

এ ব্যাপারে তিনি বলেন, ‘প্রাইম দোলেশ্বর ও আবাহনীর ম্যাচটি কেন আমাদের কাছে এসেছে সেটাও নতুন কমিটি আমাদের জানাবে। আমরা নিজেরাও জানি না এটা কেন আমাদের কাছে এসেছে। এটা ভিন্ন রকম একটা পরিস্থিতি। এরকম আর কখনও হয়নি। আম্পায়ারের সঙ্গে খেলোয়াড় খারাপ আচরণ করেছেন। খেলোয়াড় কিংবা আম্পায়ার অসুস্থ হতে পারে সেটাও আমরা দেখেছি। কিন্তু দুই পক্ষ খেলতে চেয়েছে, কিন্তু আম্পায়াররা খেলা চালায়নি এরকম ঘটনা এর আগে শুনিনি। এরকম ঘটনায় কী করতে হয় সেটা আমরা জানি না। আমরা এটা নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি। একেক জায়গা থেকে একেক রকম তথ্য পাচ্ছি। এখন সিনিয়রদের নিয়ে একটা কমিটি করা হয়েছে। সেখানে খেলোয়াড় ও সবার সঙ্গে যোগাযোগ করে একটা রিপোর্ট আমাদের জানাবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক