প্রিমিয়ার লিগের শেষ মুহূর্তে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৬, ২০:৪৪আপডেট : ১৯ জুন ২০১৬, ২০:৪৫

প্রিমিয়ার লিগের শেষ মুহূর্তে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি! ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল লিগে খেলোয়াড়দের বোলিং অ্যাকশনে নজরদারিতে রাখতে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি গঠন করা হবে। কিন্তু প্রায় দেড় মাস ধরে চলা লিগে বোলিং অ্যাকশন নিয়ে কোনও তদারকি করেনি বোর্ড। এমনকি বোলিং অ্যাকশন রিভিউ কমিটি লিগের আগে ও লিগ চলাকালীন সময়ে চূড়ান্ত করতে পারেনি।

অবশেষে রবিবার বোলিং অ্যাকশন রিভিউ কমিটি চূড়ান্ত করেছে বোর্ড। এদিন বোর্ড সভায় সেই অনুমোদন দেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে লিগ শেষে কাদের নিয়ে কাজ করবে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি? সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে জানানো হলো লিগে যাদের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা রিপোর্ট করেছেন তাদের বোলিং অ্যাকশন শুধরানোর কাজ করবে রিভিউ কমিটি।

কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে। তার সঙ্গে থাকবেন প্রাক্তন তিন বোলার দীপু রায় চৌধুরী, ওমর খালেদ রুমী ও গোলাম ফারুক চৌধুরী সুরু। উল্লেখ্য, এবারের লিগে প্রায় দশজন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন আম্পায়াররা।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম