কে জিতবে ঢাকা লিগের শিরোপা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৬, ১৯:৪৭আপডেট : ২১ জুন ২০১৬, ১৯:৪৯

ঢাকা প্রিমিয়ার লিগওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে শেষ রাউন্ডের মধ্য দিয়ে শিরোপা নিষ্পত্তি হচ্ছে এবারের মৌসুমের। সুপার লিগের শেষ রাউন্ডে শিরোপা দৌড়ে টিকে রয়েছে আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম দোলেশ্বর।
বুধবার তিনটি ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলবে আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে মুখোমুখি হবে অপর দুই শিরোপা প্রত্যাশী প্রাইম দোলেশ্বর ও লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে দিনের গুরুত্বহীন ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। সেখানে মুখোমুখি হবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান।
গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক এরই মধ্যে শিরোপার রেস থেকে ছিটকে গেছে। বুধবার এই দলের বিপক্ষে আবাহনী জয় পেলেই ২০১০-১১ মৌসুম পর আবার ঢাকা লিগে শিরোপার স্বাদ নিতে পারবে ঐতিহ্যবাহী এই ক্লাব। এক্ষেত্রে হেরে গেলে তখন সুযোগ তৈরি হবে রূপগঞ্জ ও দোলেশ্বরের। কেননা শিরোপা প্রত্যাশী আবাহনীর বর্তমান পয়েন্ট ২০। ১৪ ম্যাচে ১০ জয় ও ৪ পরাজয় নিয়ে শীর্ষে আছে তারা। তাদের একটি ম্যাচের ফল স্থগিত আছে। দুইয়ে থাকা রূপগঞ্জের পয়েন্টও ২০। তবে আবাহনীর থেকে একটি ম্যাচ বেশি খেলেছে তারা। ৯ জয় ও ৪ পরাজয়ে দুই নম্বরে অবস্থান করছে তারা।

তবে রূপগঞ্জের নামের পাশে যুক্ত আছে একটি করে ড্র ও টাই। অর্থ্যাৎ একটি ম্যাচে কোনও ফল বের হয়নি এবং একটি ম্যাচ টাই হয়েছে। ফলে দুই ম্যাচে এক পয়েন্ট করে অর্জন করে তারা।

সমীকরণ অনুযায়ী শেষ ম্যাচে আবাহনী ও রূপগঞ্জ দুই দল জয় পেলে শিরোপা জিতবে আবাহনী। তবে শেষ রাউন্ডে রূপগঞ্জ জয় পেলে ও আবাহনী হেরে গেলে লিগের শিরোপা জিতবে রূপগঞ্জ। তখন তাদের পয়েন্ট হবে ২২ ও আবাহনীর ২০। তবে তাদেরকে আবাহনীর স্থগিত হওয়া ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আবাহনী শেষ রাউন্ড থেকে দুই ও স্থগিত হওয়া ম্যাচ থেকে এক পয়েন্ট পেলে রূপগঞ্জকে টপকে শিরোপা জিতবে। কারণ তখন তাদের পয়েন্ট হবে ২৩। রূপগঞ্জের ২২। তবে আবাহনী হেরে গেলে ও রূপগঞ্জ জিতে গেলে ২২ পয়েন্ট নিয়ে শিরোপা হবে রূপগঞ্জের। তখন স্থগিত হওয়া ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেও কোনও লাভ হবে না আবাহনীর। এক পয়েন্টের ব্যবধান থাকবে।

 

তবে স্থগিত হওয়া ম্যাচ পুনরায় খেলে জিতে গেলে আবাহনী ও রূপগঞ্জের পয়েন্ট সমান হবে। পয়েন্ট সমান হওয়ার পর সর্বপ্রথম বেশি সংখ্যক ম্যাচ জয়ের হিসাব করা হবে। সেই হিসেবে ১১ জয় নিয়ে শিরোপা জিতবে আবাহনী। পয়েন্ট টেবিলের তিনে থাকা প্রাইম দোলেশ্বরও শিরোপার দাবিদার! ১৪ ম্যাচে ৯ জয় ও ৫ পরাজয়ে তাদের পয়েন্ট ১৮। আবাহনীর মতো তাদেরও একটি ম্যাচের ফল স্থগিত আছে। শেষ ম্যাচে জয় ও স্থগিত হওয়া ম্যাচে পুনরায় খেলে জয় পেলে তাদের হাতে উঠবে লিগের শিরোপা। এক্ষেত্রে অবশ্য আবাহনী ও রূপগঞ্জকে পরাজিত হতে হবে।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম