ইংল্যান্ডের বিপক্ষে ‘জয়’ ভেবে রেখেছিলেন ম্যাথুস

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৬, ১৩:০১আপডেট : ২২ জুন ২০১৬, ১৩:০৫

শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।৫ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের দেখা পায়নি কেউই! শ্রীলঙ্কার বিপক্ষে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে দুর্দান্তভাবে টাই করেছে ইংল্যান্ড। মঙ্গলবার ট্রেন্ট ব্রিজে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৮ উইকেটে ২৮৬ রানই করে ইংল্যান্ড। যেখানে লিয়াম প্লাঙ্কেটের শেষ বলে ছয় মারার ফলেই ম্যাচের অবস্থা এমনটি হয়।
অবশ্য এমন ম্যাচকে নিজেদের পক্ষেই ভেবে রেখেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। ম্যাচ শেষে বলেন, ‘ম্যাচটাকে নিজেদের পক্ষেই ভেবে রেখেছিলাম।’
জয় না পাওয়ার সঙ্গে আফসোসটাও প্রকাশ করেছেন লঙ্কান অধিনায়ক। বলেন, ‘দুর্ভাগ্যবশত নুয়ান প্রদীপের শেষ বলে ছক্কা হয়েছে। এটা দুর্ভাগ্যই বলতে হবে প্রদীপের জন্য। সবাই ভালোই বল করেছে।’

এসময় আরও যোগ করেন, ‘মনে হয় ১৫-২০ রান কম হয়েছে। আর এই উইকেট ব্যাটিং উইকেট।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম