দুর্দান্ত সেঞ্চুরিতে শীর্ষে তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৬, ১৩:৩৩আপডেট : ২২ জুন ২০১৬, ১৩:৩৮

দুর্দান্ত সেঞ্চুরিতে শীর্ষে তামিম ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের পঞ্চম রাউন্ডে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে তামিমের সেঞ্চুরিতে আবাহনী ৩১৬ রানের পাহাড় গড়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে।
বুধবার মিরপুরের উইকেটে তামিম ১১ চার ও ৪ ছয়ে তার ১৪২ রানের ইনিংসটি সাজিয়েছেন। যা এবারের লিগে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস! আগের সর্বোচ্চ ১৩৯ রান ছিল আবাহনীর হয়ে লিটন দাসের।
এই ইনিংসের পথে এবারের লিগের রান স্কোরারের তালিকাতেও শীর্ষে উঠে গেছেন তামিম। ১৬ ইনিংসে বাঁহাতি ওপেনারের রান ৭১৪। এটি এবারের লিগে তামিমের দ্বিতীয় সেঞ্চুরি।  এছাড়া হাফসেঞ্চুরি রয়েছে ৪টি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বুধবার শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাট করেছেন তামিম। শুরুটায় ছিলেন সাবধানী। হাফসেঞ্চুরি স্পর্শ করেছেন ৭০ বলে।  হাফসেঞ্চুরি পাওয়ার পর রানের গতি বাড়ান তিনি। এবারের লিগে দ্বিতীয় ও লিস্ট ‘এ’ ক্রিকেটে দশম সেঞ্চুরি ছুঁয়েছেন ১১৪ বলে। সেঞ্চুরির পরে শুরু করেন বিস্ফোরক ব্যাটিং। ১৮ বলে ৪২ রান করেনে ড্যাশিং এই ওপেনার।

উন্মুক্ত চাঁদের বলে মারতে গিয়ে ধরা পড়েন মিড উইকেট সীমানায়। ১১টি চার ও ৪টি ছক্কায় ১৩২ বলে ১৪২ রানে সাজঘরে ফিরেন জাতীয় দলের এই ওপেনার।

উল্লেখ্য, তামিমের আগে এবারের লিগে ৭০০ স্পর্শ করা একমাত্র ব্যাটসম্যান ভিক্টোরিয়ার আব্দুল মাজিদ এদিন ফতুল্লায় মোহামেডানের বিপক্ষে আউট হয়েছেন ৪ রানে। ১৬ ইনিংসে মজিদের রান ৭০৬।  ভিক্টোরিয়ার হয়েই এবার ৬৭২ রান নিয়ে লিগ শেষ করছেন আল আমিন; ৬৭১ রান রয়েছে মুমিনুল হকের।  পঞ্চম স্থানে আছেন প্রাইম দোলেশ্বরের রকিবুল হাসান। তার রান ৬৫৯।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের