দোলেশ্বরের সহজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৬, ১৫:১৫আপডেট : ২২ জুন ২০১৬, ১৫:১৭

ঢাকা প্রিমিয়ার লিগওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সহজ জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। বুধবার বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিং করে লিজেন্ডস অব রূপগঞ্জ ৪১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন আসিফ আহমেদ রাতুল। তিনি ৮১ বলে ৬ চারে ৫৯ রানের ইনিংস খেলেন। এছাড়া মোহাম্মদ মিঠুন ও পাওয়ান নেগি প্রত্যেকে ১৬ রানের ইনিংস খেলেন।
দোলেশ্বরের বোলারদের মধ্যে রাহাতুল ফেরদৌস সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন ৩৬ রান খরচায়। এছাড়া আল আমিন হোসেন ৩টি উইকেট নিয়েছেন।
১৪৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ১৪৫ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর। শুরুতে ইমতিয়াজ আহমেদ (৯) রানে ফিরে গেলে ক্রিজে নামেন রনি তালুকদার। দ্বিতীয় উইকেটে রকিবুল হাসান ও রনি তালুকদার মিলে ৭০ রানের জুটি গড়েন। রনি ব্যক্তিগত ৪২ রানে আলাউদ্দিন বাবুর শিকারে পলিণত হন। তৃতীয় উইকেটে শচীন বেবিকে সঙ্গে নিয়ে রকিবুল ৫৭ রানের জুটি গড়েন। আর তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দোলেশ্বর। রকিবুল হাসান ৬৬ বলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

রূপগঞ্জের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম, আবু হায়দার রনি ও আলাউদ্দীন বাবু প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

প্রসঙ্গত, এই ম্যাচ জিতে দোলেশ্বরের পয়েন্ট সংখ্যা ২০। অন্য দিকে রূপগঞ্জের পয়েন্ট সংখ্যাও ২০। এদিকে দোলশ্বরের ম্যাচ বাকি আরও একটি। প্রাইম ব্যাংকের বিপক্ষে আবাহনী জিতলে তাদের পয়েন্ট হবে ২২। সেক্ষেত্রে বিতর্কে বন্ধ হওয়া প্রাইম দোলেশ্বর ও আবাহনীর ম্যাচটিতে বড় ব্যবধানে জয় প্রয়োজন পড়বে দোলেশ্বরের। তবে ম্যাচটি নতুন করে শুরু হলেই কেবল বড় ব্যবধানে জেতার আশা করতে পারে দোলেশ্বর। নাহলে আবাহনী চলতি মৌসুমের লিগ শিরোপা জয়ী হবে।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম