ভারতের নতুন কোচ কুম্বলে

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৬, ১৮:৫৩আপডেট : ২৩ জুন ২০১৬, ১৯:২০

ভারতের নতুন কোচ কুম্বলে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল ভারতের কোচ হচ্ছেন অনিল কুম্বলে। অবশেষ বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবেই জানালো ভারতের নতুন কোচ সাবেক ভারতীয় এই অধিনায়ক।
ধর্মশালায় বোর্ডের সভা শেষেই এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে এই পদের জন্য কুম্বলেকে পেছনে ফেলতে হয়েছে রবি শাস্ত্রীকে। তিনিও এই পদের জন্য ফেভারিট ছিলেন।
আরও পড়ুন: বোলিংয়ে ফিরলেন মুস্তাফিজ
২০১৫ বিশ্বকাপের পর ফ্লেচারের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এই পদটি খালি ছিল। তবে রবি শাস্ত্রীকে টিম ডিরেক্টর হিসেবে রেখে এই পদের কাজ চালানো হয়।      
কুম্বলেকে কোচ করানোর সুপারিশ বিসিসিআই-এর কাছে প্রেরণ করেন শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ ও সৌরভ গাঙ্গুলীর ক্রিকেট উপদেষ্টা কমিটি। তবে কোচ নির্বাচনে তাদের সঙ্গে ছিলেন সঞ্জয় জাগদালে।

কোচ হওয়ার ফলে কুম্বলে আগামী ২১ জুলাই শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সফর দিয়েই দায়িত্ব পালন করবেন।  

উল্লেখ্য, ২০০০ সালে কপিল দেবের সরে দাঁড়ানোর পর পূর্ণাঙ্গরূপে এই প্রথম ভারতীয় কোচ হিসেবে দায়িত্ব পেলেন কুম্বলে।   

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম