বোলিংয়ে ফিরছেন সেই ভিটরি

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৬, ১৪:২৫আপডেট : ২৪ জুন ২০১৬, ১৪:২৯

বোলিংয়ে ফিরছেন ভিটরি  বোলিং অ্যাকশন শুধরে পরীক্ষা দিয়েছিলেন জিম্বাবুয়ের পেসার ব্রায়ান ভিটরি। নতুন অ্যাকশন পরীক্ষায় উতরেও গেছেন বাঁহাতি এই পেসার। তাকে নতুন করে বোলিং করার অনুমতি দিয়েছে আইসিসি।
গত জুনে প্রিটোরিয়ায় বোলিং অ্যাকশন পরীক্ষা দেন ভিটরি। পরীক্ষার ফলাফলে জানা গেছে বল করার সময় তার কনুই বক্রতা ১৫ ডিগ্রির মধ্যেই থাকে। 
উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে খুলনায় বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হন ভিটরি। ফেব্রুয়ারিতে তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয় আইসিসি। ভিটরি জিম্বাবুয়ের হয়ে ৪টি টেস্ট, ১৯টি ওয়ানডে এবং ১১টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে তার অভিষেক হয় ২০১১ সালে।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম