কোহলিদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন রাহুল দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৬, ১৫:২৯আপডেট : ২৪ জুন ২০১৬, ১৫:৩৫

রাহুল দ্রাবিড় ভারতের নতুন কোচ হিসেবে বৃহস্পতিবার অনিল কুম্বলের নাম ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অথচ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রথম পছন্দ ছিলেন রাহুল দ্রাবিড়! এ জন্য বিশাল অঙ্কের বেতন দেওয়া হবে বলেও তাকে জানানো হয়েছিল । কিন্তু সবকিছুকে ঠেলে ধোনি-কোহলিদের কোচ হওয়ার লোভনীয় প্রস্তাব প্রত্যাখান করেন দ্রাবিড়।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর বলেন, ‘ভারতীয় দলের কোচ হতে দ্রাবিড়কে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি রাজি হননি। বলেছেন জুনিয়র দলের সঙ্গেই কাজ করবে। সিনিয়র দলের দায়িত্ব, অনেক টাকা এসবের কোনওটার পেছনেই তিনি যাননি। জুনিয়র দলের হয়েই তিনি কাজ করতে চেয়েছেন।’

৫৭ জন আবেদনপ্রার্থীর ভেতর থেকে ২১ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়। এরপর সেখান থেকে কুম্বলের নাম সুপারিশ করেন সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত পরামর্শক কমিটি। কিন্তু অনুরাগ ঠাকুর জানিয়েছেন, তাদের পছন্দের তালিকায় সবার উপরে ছিলেন দ্রাবিড়।

২০১৬ সালে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করাতে না পারলেও রানার্সআপ নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। সেই দলের কোচ হিসেবেই ছিলেন দ্রাবিড়।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম