১৫ জুলাই মুস্তাফিজের সাসেক্স অভিষেক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৬, ১৬:৫৭আপডেট : ২৪ জুন ২০১৬, ১৭:০২

১৫ জুলাই মুস্তাফিজের সাসেক্স অভিষেক! আগামী দুই-তিনদিনের মধ্যে জানা যাবে মুস্তাফিজুর রহমান কাউন্টি খেলতে সাসেক্সের সঙ্গে যোগ দেবেন কিনা। বাংলা ট্রিবিউনকে এমনটি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তবে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও সাসেক্স কোচ মার্ক ডেভিস ব্রিটেনের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, '১৫ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের ম্যাচ আছে হ্যাম্পশায়ারের বিপক্ষে। ওই ম্যাচেই মুস্তাফিজের সাসেক্স অভিষেক হতে পারে।'

তিনি বলেন, 'এটা সত্যিই দারুণ ব্যাপার যে, সে অবশেষে আমাদের সঙ্গে যোগ দেবে। এই মুহূর্তে ও সবচেয়ে রোমাঞ্চকর ও অপ্রথাগত বোলারদের একজন। ও যদি ইংল্যান্ডে এসে খেলে আমাদের জন্য উপকার তো হবেই, ওর জন্যও ভালো হবে।'

তবে এ বিষয়ে বিসিবি সিইও বলেন, 'তারা যেহেতু মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে সুতরাং তাকে পাওয়ার আশা করতেই পারে। তবে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। আগামী দু একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তখনই পরিষ্কার হবে মুস্তাফিজ সাসেক্সে খেলতে যাচ্ছে কিনা।'

আইপিএল জয় করে দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নিয়ে ইনজুরি সেরে ওঠার লড়াইয়ে নামেন মুস্তাফিজ। গতকালই নেটে প্রথম বোলিং শুরু করেন তিনি।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম