স্কুল ক্রিকেটে সুমন মিয়ার রাজসিক ইনিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৬, ১৭:০৭আপডেট : ২৪ জুন ২০১৬, ১৭:০৯

চলতি ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটে প্রথম সেঞ্চুরি এসেছে টাঙ্গাইলের সুমন মিয়ার ব্যাট থেকে। তিনি ১১৪ বলে ১১২ রান করে আউট হন। ১৩ বাউন্ডারি আর ৪ ছয়ে সাজানো ছিলো সুমনের এই ইনিংসটি। সুমন মিয়া

শুক্রবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং নামে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ। দলীয় ১৪ রানের প্রথম উইকেট হারায় দলটি। তখনই ক্রিজে নামেন সুমন।

দ্বিতীয় উইকেটে সিলেট ভিক্টোরিয়া হাই স্কুলের বোলারদের উপর চড়াও হন তিনি। অধিনায়ক নেয়ামুল আলমের সঙ্গে গড়েন ১৭১ রানের জুটি। ৩৬ ওভারে ২ ঘণ্টা ৮ মিনিট ক্রিজে টিকে ১৭১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান।

১১৪ বলে ৬৭ রানের ইনিংস খেলে আউট হন নেয়ামুল। ৫ বাউন্ডারি আর ১ ছয়ে সাজানো ছিল নেয়ামুল আলমের ইনিংসটি। টাঙ্গাইলের অধিনায়ক আউট হলেও একপ্রান্ত আগলে রেখে সুমন মিয়া ঠিকই তুলে নেন চলতি আসরের প্রথম সেঞ্চুরি।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম