প্রোটিয়াদের বিদায় করে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৬, ০৯:০৮আপডেট : ২৫ জুন ২০১৬, ০৯:০৯

ত্রিদেশীয় সিরিজ থেকে প্রোটিয়াদের বিদায় দিয়ে ফা্ইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার রাতে ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ক্যারিবীয়রা। শুক্রবার রাতে শুরু হওয়া ম্যাচে মূলত ড্যারেন ব্রাভোর দুর্দান্ত শতক ও সুনীল নারাইন এবং শ্যানন গ্যাব্রিয়েলের বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১০০ রান হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের বিদায় করে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৫ রান করে। ড্যারেন ব্রাভো সর্বোচ্চ ১০২ রান করেন। তার ইনিংসে ছিল ১২টি চার ও চারটি ছক্কার মার। এছাড়া ৭ চার ও দুই ছক্কায় পোলার্ড ৬২ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে রাবাদা ও ক্রিস মরিস ৩টি করে, মরকেল ও পারনেল ১টি করে উইকেট লাভ করেন।

জবাবে শুরু থেকেই সাজঘরে যাওয়া-আসার মিছিল শুরু করেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত তারা অলআউট হয় ১৮৫ রানে। সর্বোচ্চ ৩৫ রান করেন বেহারর্দিন, ৩২ রান করেন মরকেল। ক্যারিবীয়দের হয়ে ৩টি করে উইকেট নেন সুনীল নারাইন ও শ্যানন গ্যাব্রিয়েল। দুটি উইকেট নেন ব্রাথওয়েট।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম