ত্রি-দেশীয় সিরিজের শিরোপা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৬, ১০:৩১আপডেট : ২৭ জুন ২০১৬, ১৩:৪৮

ত্রি-দেশীয় সিরিজের শিরোপা অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রি-দেশীয় সিরিজের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ৫৮ রানে হারিয়েছে অসিরা।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়ার ২৭০ রানের জবাবে ২১২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা সেভাবে মনমতো করতে পারেনি অস্ট্রেলিয়া। ৬৯ রানেই ফিরে যান দুই জন। তবে স্মিথ ৪৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলার পর ৫৭ রানে আরেকটি দুর্দান্ত ইনিংস উপহার দেন ম্যাথু ওয়েড। অবশ্য ওয়েড অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। অসিরা সংগ্রহ করে ৯ উইকেটে ২৭০। এছাড়া ওপেনার ফিঞ্চ ৪৭ রান করেন।
ক্যারিবীয়দের পক্ষে দুটি করে উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল ও জেসন হোল্ডার।  

জবাবে খেলতে নেমে শুরুতে ধীরে শুরু করলেও আস্তে আস্তে ক্যারিবীয়দের ব্যাটিং চিত্র পাল্টে দেন হ্যাজলউড ও মার্শ। এই দুজনের বোলিংয়ে মাত্র ৪৫.৪ ওভারে ২১২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

হ্যাজলউড একাই নেন ৫ উইকেট আর মার্শ নেন ৩টি।  

এদিন ম্যাচ সেরা হন মার্শ। ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন আরেক অসি তারকা হ্যাজেলউড।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম