১৩ জুলাই সাসেক্সে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৬, ১২:৫৭আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৩:২৮

অবশেষে নিশ্চিতভাবে সাসেক্সে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৩ জুলাই খেলতে যাচ্ছেন কাটার মাস্টার।
জানা গেছে, ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে চার ম্যাচের জন্য এবং রয়েল লন্ডন ওয়ানডে কাপে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ।  
মুস্তাফিজের প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের মেডিক্যাল টিম তার শারীরিক অবস্থা নিয়ে রিপোর্ট দিয়েছে। ট্রেনিংয়ে সে এই মুহূর্তে দারুণ করছে। আশা করছি, ভিসা প্রাপ্তির ভিত্তিতে ইংল্যান্ডের জন্য সে ১৩ জুলাই ঢাকা ছেড়ে যাবে।’
সে হিসেবে সবকিছু ঠিক হলে মুস্তাফিজ সাসেক্সের হোম ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে ১৫ জুলাই খেলবেন। সেখানে আগামী ২ আগস্ট পর্যন্ত নতুন দলের সঙ্গে থাকবেন।

উল্লেখ্য, এর ফলে স্বস্তি ফিরে পাবে সাসেক্স। কারণ তার পাওয়ার আশাতেই ডেভিড ওয়াইস ও নুয়ান কুলাসেকারাকে বদলি হিসেবে নিয়েছিল কাউন্টি এই দল।

/এফআইআর/   

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক