ঈদে কিছুই কেনেননি মুস্তাফিজ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৬, ১৬:৩০আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৬:৩১

ঈদে কিছুই কেনেননি মুস্তাফিজ!এবার সাতক্ষীরায় ঈদ করবেন কাটারবয় মুস্তাফিজুর রহমান। শনিবার না গেলেও রবিবার সাতক্ষীরায় পৌঁছে যাবেন বলে জানিয়েছেন তিনি। মা-বাবার সান্নিধ্যে ঈদ করবেন বলে এবার দারুণ খুশি তরুণ এই ক্রিকেটার। তবে ঈদ নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা করেননি তিনি। সারাদিন বাসায় কাটাবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন।
ঈদ উপলক্ষে নিজের জন্য কিছু কিনেননি বলে জানান বাংলাদেশ জাতীয় দলের তরুণ এই পেসার। তবে আত্মীয়-স্বজন; বন্ধু-বান্ধবদের পছন্দমতো কিছু কেনার জন্য টাকা দিয়েছেন মুস্তাফিজ।
এ প্রসঙ্গে শুক্রবার মিরপুরের একাডেমিতে মুস্তাফিজ বলেন, ‘আমার নিজের কোনও পছন্দ নেই। যাদেরকে উপহার দিতে হয় সবাইকে টাকা দিয়েছি। নিজেদের পছন্দ মতো কিনে নেবে। নিজের জন্য কিছু কিনিনি।’
মুস্তাফিজকে সব সময় বাড়ি খুব টানে। গত বছর ঈদের ছুটি চট্টগ্রামে কাটাতে হয়েছে দলের স্বার্থে। এবার মা-বাবার সঙ্গে থাকতে পেরে তাইতো ভীষণ খুশি মুস্তাফিজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ঈদে চট্টগ্রাম ছিলাম। খুব কষ্টে কেটেছে। এবার ঈদে বাড়িতে যাবো। বাবা-মা, ভাইদের সবাইকে পাবো। ভালো লাগারই কথা।’

ঈদের পরিকল্পনা নিয়ে মুস্তাফিজ আরও বলেন, ‘বাড়িতেই থাকবো। তবে বাইরে যাওয়ার পরিকল্পনা নেই।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম