ইংল্যান্ডের বাংলাদেশ সফর ভেস্তে যাওয়ার আশঙ্কা!

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০১৬, ২০:০৬আপডেট : ০২ জুলাই ২০১৬, ২০:৩৭

ইংল্যান্ডের বাংলাদেশ সফর ভেস্তে যাওয়ার আশঙ্কা! গুলশানে জঙ্গি হামলার প্রেক্ষিতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর শঙ্কার মুখে পড়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশে সিরিজ খেলতে আসার বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলবে ইসিবি। উল্লেখ্য, ৩টি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ইংল্যান্ডের।
শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২০ জন বিদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনার পরই এ বিষয়ে কথা বলেন ইসিবির ওই মুখপাত্র।
তিনি ক্রিকইনফোকে বলেন, ‘ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সবসময়ই প্রধান বিষয় হিসেবে বিবেচনা করে ইসিবি। আগামী কয়েক সপ্তাহ ও কয়েক মাস আমরা বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ করবো। সঙ্গে ইংল্যান্ড দলের জন্য নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই-বাছাই করবো।’
ওই মুখপাত্র আরও যোগ করেন, ‘আমরা এ সময় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা পরিচালকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবো। তারা যদি বলে পরিস্থিতি নিরাপদ ও যথাযথ নয় তাহলে হয়তো আমরা সঠিক পদক্ষেটাই নেব।’

গুলশানের এই ঘটনার পর ইতোমধ্যেই ইংল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে ভ্রমণরতদের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। তাদের নাগরিকদের চলাচলে বিধিনিষেধও আরোপ করা হয়েছে।

এর আগে ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত সফরে এসেও ফিরে গিয়েছিল ইংল্যান্ড। যদিও পরে আবার ফিরে দুটি টেস্ট খেলে যায় ইংলিশরা। এছাড়া গত বছর বাংলাদেশে সফরে আসার কথা থাকলেও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সফর বর্জন করে অস্ট্রেলিয়া। একইভাবে এই বছরে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নিজেদের প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া।

/এফআইআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী