অনিশ্চিত টেস্ট ক্রিকেটের দ্বি-স্তর কাঠামো!

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৬, ১৪:০০আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৪:০৫

অনিশ্চিত টেস্ট ক্রিকেটের দ্বি-স্তর কাঠামো! সদ্যই সমাপ্ত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভা। আর এবারের সভায় সিদ্ধান্ত হওয়ার কথা ছিল টেস্টের দ্বি-স্তর তত্ত্ব, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লিগ ফরম্যাট চালু। কিন্তু সভায় সেভাবে সাড়া না মেলাতে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি।

বিশেষ করে জনসম্মুখে এই সিদ্ধান্তের তুমুল বিরোধী ছিল জিম্বাবুয়ে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তাই এ বিষয়ে আরও ব্যাপক পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলেই এ নিয়ে আরও কাজ করবে আইসিসি।

তাই এ নিয়ে আগামী সেপ্টেম্বরে একটি ওয়ার্কশপ করার কথা বলেছে আইসিসি। তবে ক্রিকেটের নতুন এই কাঠামোকে এখনও ইতিবাচকভাবেই দেখছে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানিয়েছেন ২০১৯ সাল থেকে চালু হতে যাওয়া এই কাঠামোর ব্যাপারে  তিনি আশাবাদী।  

এছাড়া সভায় আইসিসির নতুন গঠনতন্ত্রের খসড়াও তৈরি করেছে আইসিসি। মূলত ২০১৪ সালে আনা আইসিসির সংস্কার প্রস্তাবের বিকল্প তৈরি করতেই এই খসড়া করেছে তারা। ওই সংস্কারে আইসিসির তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে বেশি সুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়েছিল। আগামী অক্টোবরের সভায় এই বিষয়ে আলোচনা করবে আইসিসি।

 

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম