ডোপ টেস্টে পজেটিভ হয়ে নিষিদ্ধ হয়েছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরা। তবে ফের পরীক্ষার পর আগেরটি ভুল প্রমাণিত হওয়ায় ক্রিকেটে ফেরার সুযোগ পান লঙ্কান এই ক্রিকেটার। এমন পরিস্থিতির কারণে তাকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে আইসিসি।
সম্প্রতি এডিনবার্গেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। বোর্ড সদস্যদের সিদ্ধান্তেই এমনটি করা হচ্ছে বলে জানিয়েছে আইসিসির একটি সূত্র।
ওই নিষেধাজ্ঞার ফলে লঙ্কানদের ২০১৫ সালের নিউজিল্যান্ড সফর করতে পারেননি পেরেরা। চলতি বছরের মে মাসে পরীক্ষার ফল ভুল প্রমাণিত হওয়ায় আবারও ক্রিকেটে ফেরেন তিনি।
সূত্র জানিয়েছে, পেরেরাকে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ পাউন্ড দেবে আইসিসি।
/এফআইআর/








