ঈদের আগেই চূড়ান্ত হবে টাইগারদের পেস বোলিং কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৬, ২০:১৯আপডেট : ০৩ জুলাই ২০১৬, ২০:১৯

বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চলতি বছর নতুন করে কোনও চুক্তি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এ পদটি খালি থাকায় রবিবার জানা গেলো ঈদের আগেই মাশরাফিদের পেস বোলিং কোচ কে হচ্ছেন সেটি চূড়ান্ত হয়ে যাবে।

রবিবার বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গুলশানের নিজ বাসায় সংবাদ মাধ্যমেকে তিনি বলেন,  ‘আশা করছি কাল-পরশুর মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। সব কিছু ঠিক করাই আছে। আমরা এরই মধ্যে দুই জনের সংক্ষিপ্ত তালিকা করেছি। ওখান থেকে একজনকে নেবো।’

তবে কোন দুইজন-এ ব্যাপারে কিছু জানাতে অস্বীকৃতি জানান বোর্ড সভাপতি।

তবে জানা গেছে, বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ চম্পকা রমানায়েক কিংবা চামিন্দা ভাসের ব্যাপারে বোর্ডের আগ্রহ রয়েছে। এদের দুইজনের মধ্য থেকে একজনকে টাইগারদের বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে।

এরআগে রমানায়েকে ২০০৮ সালে বাংলাদেশের ইতিহাসের প্রথম বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এরপর তিনি দায়িত্ব পান শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের।

অন্যদিকে ২০১৩ সালে তার জায়গাতেই শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আরেক সাবেক লঙ্কান পেসার ভাস। হেড কোচ মারভান আতাপাত্তুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণেই নাকি তিনি আর কাজ করতে চাননি।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ